Advertisement
E-Paper

মোদী-দোভালের সঙ্গে বৈঠক নারায়ণনের

প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করে পরামর্শ চাইলেন বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আজ দিল্লিতে এম কে নারায়ণনের সঙ্গে বৈঠক করলেন অজিত দোভাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে দিল্লিতে এসেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৪ ০৩:৩৭
শনিবার রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে প্রধানমন্ত্রী।  নিজস্ব চিত্র

শনিবার রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে প্রধানমন্ত্রী। নিজস্ব চিত্র

প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করে পরামর্শ চাইলেন বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

আজ দিল্লিতে এম কে নারায়ণনের সঙ্গে বৈঠক করলেন অজিত দোভাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে দিল্লিতে এসেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তার পরেই চাণক্যপুরীতে পশ্চিমবঙ্গ সরকারের নতুন অতিথিশালায় তাঁর সঙ্গে দেখা করেন দোভাল। নারায়ণন মনমোহন জমানায় দীর্ঘদিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে ছিলেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সেই দায়িত্বই পেয়েছেন দোভাল। দু’জনেই এক সময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে কাজ করেছেন। বস্তুত ইন্টেলিজেন্স ব্যুরোয় নারায়ণনের অধীনেও কাজ করেছেন দোভাল। তাঁর থেকে অনেক কিছু শিখেওছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও নারায়ণনের থেকে তিনি পরামর্শই নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

কারণ, নারায়ণন ও দোভাল ছাড়া আর কোনও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসেননি। অন্য যে তিন জন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছিলেন, তাঁরা সকলেই কূটনীতিক। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে ব্রজেশ মিশ্র, তার পরে মনমোহন সরকারের প্রথম দিকে জে এন দীক্ষিত এবং শেষ পর্বে শিবশঙ্কর মেননতিন জনেই আদতে ফরেন সার্ভিসের অফিসার ছিলেন।

দোভালের সঙ্গে বৈঠকের আগে আজ সকালে রেস কোর্স রোডে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন নারায়ণন। প্রায় আধ ঘণ্টা বৈঠক চলে। মোদী দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম দু’জনের বৈঠক। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, এ’টি নিছকই সৌজন্য সাক্ষাৎ।

new delhi modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy