Advertisement
E-Paper

মোদীর মোবাইল অ্যাপ-ই মুশকিল আসান বিজেপির

মোবাইল ফোনেই মুশকিল আসান। দলের সাংসদদের সংসদীয় কেন্দ্রের সমস্যা মেটাতে একটি মোবাইল অ্যাপ চালু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমেই সাংসদরা সরাসরি যোগাযোগ করতে পারবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এ নিয়ে বিস্তারিত ভাবে জানাতেই আগামিকাল বিজেপি সাংসদদের ক্লাস নেবেন প্রধানমন্ত্রীর দফতরের কর্তারা।

দিগন্ত বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৫ ০৩:৫২

মোবাইল ফোনেই মুশকিল আসান। দলের সাংসদদের সংসদীয় কেন্দ্রের সমস্যা মেটাতে একটি মোবাইল অ্যাপ চালু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমেই সাংসদরা সরাসরি যোগাযোগ করতে পারবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এ নিয়ে বিস্তারিত ভাবে জানাতেই আগামিকাল বিজেপি সাংসদদের ক্লাস নেবেন প্রধানমন্ত্রীর দফতরের কর্তারা।

কাল সকালে বিজেপির সংসদীয় দলের বৈঠকে ১২ মিনিটের একটি প্রেজেন্টেশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রীর দফতর। এর মাধ্যমে সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারবেন। অনেক দিন ধরেই দলের অনেক সাংসদের অভিযোগ, নির্বাচনী কেন্দ্রের অভাব-অভিযোগ সে ভাবে পূরণ হচ্ছে না। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রীর কাছে দরবার করেও কোনও সুরাহা হচ্ছে না।

এক বার এই সংসদীয় দলের বৈঠকেই বালিয়ার সাংসদ ভরত সিংহ অভিযোগ করেছিলেন, মোদী সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ হচ্ছে না। সাংসদদের অভাব-অভিযোগ শুনছেন না মন্ত্রীরাও। অথচ সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেই পরের বার ভোট চাইতে হবে সাংসদদের। বিজেপি নেতৃত্বের মতে, এক বার এই অ্যাপ চালু হলে সাংসদরা সংসদীয় কেন্দ্রের সমস্যা সরাসরি প্রধানমন্ত্রীকে জানাতে পারবেন। তাতে ওই কাজ করতে মন্ত্রকগুলির উপরে যেমন চাপ বাড়বে, প্রধানমন্ত্রীর দফতরও বিষয়টির নজরদারি করে সংশ্লিষ্ট মন্ত্রককে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবে।

Advertisement

বিজেপির অনেক নেতাই মনে করছেন, আঠারো মাসে মোদী সরকার কেন্দ্রীয় স্তরে যা-ই ঘোষণা করুক, বাস্তবের মাটিতে প্রতিফলন ঘটেনি। যার খেসারত দিতে হয়েছে বিভিন্ন রাজ্যের নির্বাচনে। লোকসভা ভোটের সময় মোদীর উপর মানুষের প্রত্যাশা তৈরি হয়েছিল, পরে তাতে ধাক্কা লেগেছে। এর মধ্যেই বিরোধীদের চাপে আর্থিক সংস্কারের অনেক বিল আটকে গিয়েছে। এই পরিস্থিতিতে দলের সাংসদরা যদি নিজেদের কেন্দ্রে কাজ করে দেখাতে না পারেন, তা হলে পরের নির্বাচনে সঙ্কট নেমে আসবে। এ জন্য এখন থেকে ভিত প্রস্তুত করছেন মোদীও।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy