Advertisement
E-Paper

মুহুরির চর বিনিময়, কেন্দ্রের দ্বারস্থ ত্রিপুরা

মনমোহন-হাসিনা ২০১১ সালে যে প্রোটোকল স্বাক্ষর করেন, তার ভিত্তিতেই বিলোনিয়ার মুহুরির চর বিনিময়ের দাবি জানাল ত্রিপুরা সরকার। রাজ্যের রাজস্বমন্ত্রী বাদল চৌধুরী আজ বলেন, ‘‘দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শহরের পাশে মুহুরির চর বিনিময় নিয়ে সমস্যা তৈরি হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ০৩:৩৭

মনমোহন-হাসিনা ২০১১ সালে যে প্রোটোকল স্বাক্ষর করেন, তার ভিত্তিতেই বিলোনিয়ার মুহুরির চর বিনিময়ের দাবি জানাল ত্রিপুরা সরকার। রাজ্যের রাজস্বমন্ত্রী বাদল চৌধুরী আজ বলেন, ‘‘দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শহরের পাশে মুহুরির চর বিনিময় নিয়ে সমস্যা তৈরি হয়েছে। কেন্দ্রীয় হস্তক্ষেপে এ সমস্যার দ্রুত সমাধান চাইছে রাজ্য সরকার।’’

২০১১ সালে তত্‌কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দু’দেশের ছিটমহল ও অ্যাডভার্স পজেশন ল্যান্ডগুলি বিনিময় নিয়ে একটি প্রোটোকল স্বাক্ষর হয়। রাজ্য সরকারের দাবি, ওই প্রোটোকল অনুযায়ীই মুহুরির চর বিনিময় করা হোক। রাজ্য সরকারের অগোচরে দু’দেশের প্রতিনিধিরা বিলোনিয়া শহরকে কেন্দ্র করে মুহুরি নদীর চরে যে ভাবে সীমানা চিহ্নিতকরণের কাজটি করেছেন, তাতেই সমস্যাটা তৈরি হয়েছে বলে মনে করেন বাদলবাবু। পাশাপাশি তাঁর দাবি, এটা কী করে সম্ভব?’’ ২০১১ সালের প্রোটোকল না মেনেই দু’দেশের প্রতিনিধিরা এই কাজ করছেন, আর তাতেই সমস্যা তৈরি হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy