Advertisement
E-Paper

শিলচরে নাটক প্রতিযোগিতা

গেজ পরিবর্তনের জন্য গত বছর বরাক উপত্যকায় ট্রেন চলেনি। সড়কপথে বাইরের নাট্যদল আনা ব্যয়সাপেক্ষ বলে রূপম-এর সর্বভারতীয় নাটক প্রতিযোগিতা বাতিল হয়ে যায়। এ বার রেলের সমস্যা নেই। তিন-তিনটি ট্রেন গুয়াহাটি, কলকাতা ও দিল্লির সঙ্গে শিলচরকে জুড়ে দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:২৮

গেজ পরিবর্তনের জন্য গত বছর বরাক উপত্যকায় ট্রেন চলেনি। সড়কপথে বাইরের নাট্যদল আনা ব্যয়সাপেক্ষ বলে রূপম-এর সর্বভারতীয় নাটক প্রতিযোগিতা বাতিল হয়ে যায়। এ বার রেলের সমস্যা নেই। তিন-তিনটি ট্রেন গুয়াহাটি, কলকাতা ও দিল্লির সঙ্গে শিলচরকে জুড়ে দিয়েছে। তাই ৩৬-তম নাটক প্রতিযোগিতায় ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি করলেন রূপম-এর সাধারণ সম্পাদক নিখিল পাল ও প্রতিযোগিতা সম্পাদক সত্যজিৎ দে।

তাঁরা জানান, আগামী বুধবার শিলচর জেলা গ্রন্থাগারে সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার উদ্বোধন হবে। উদ্বোধক আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য। মোট ২৬টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। পশ্চিমবঙ্গের ৭টি, ত্রিপুরার ৪টি ছাড়াও রয়েছে লামডিং, বরপেটা এবং ডিব্রুগড়ের দল। কাছাড়-করিমগঞ্জ থেকে প্রতি বছর কয়েকটি নাট্য সংগঠন এতে অংশ নেয়। এ বার অনেক দিন পর নাম লিখিয়েছে হাইলাকান্দি জেলাও।

রূপমের দুই উপ-সভাপতি বিভাস দেব ও রাজকুমার পাল জানান, নাটক শুরু হবে সন্ধ্যা সাড়ে পাঁচটায়। ১ মার্চ পর্যন্ত প্রতি দিন চারটি করে। ২ মার্চ রয়েছে প্রদর্শনীমূলক দু’টি নাটক। পরিবেশনায় কলকাতার সাইন থিয়েটার ও গুয়াহাটির উইংস থিয়েটার। ৩ মার্চ কোনও নাটক নয়, হবে নাটকের উপর আলোচনা, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। সে দিন অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টায়।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy