Advertisement
E-Paper

শাসানো হচ্ছে তাঁকে, পুলিশের দ্বারস্থ আসারাম বাপুর পুত্রবধূ

আর কেউ নন। এ বার সরাসরি অভিযোগটা করলেন ‘গডম্যান’ আসারাম বাপুর পুত্রবধূই। চাওয়া হল পুলিশের সাহায্য। অভিযোগ, আসারামের পুত্রবধূ জানকীকে টেলিফোনে খুব শাসানো হচ্ছে। শাসানো হচ্ছে জানকীর পরিবারের সদস্য ও অন্য আত্মীয়-পরিজনদেরও। মামলা তুলে নিতে বলা হচ্ছে। তাঁদের প্রায়শই ভয় দেখানো হচ্ছে, হুমকিও দেওয়া হচ্ছে।

সংবাদসংস্থা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৪২

আর কেউ নন। এ বার সরাসরি অভিযোগটা করলেন ‘গডম্যান’ আসারাম বাপুর পুত্রবধূই। চাওয়া হল পুলিশের সাহায্য।

অভিযোগ, আসারামের পুত্রবধূ জানকীকে টেলিফোনে খুব শাসানো হচ্ছে। শাসানো হচ্ছে জানকীর পরিবারের সদস্য ও অন্য আত্মীয়-পরিজনদেরও। মামলা তুলে নিতে বলা হচ্ছে। তাঁদের প্রায়শই ভয় দেখানো হচ্ছে, হুমকিও দেওয়া হচ্ছে। কখনও টেলিফোনে, কখনও-বা রাস্তাঘাটে অন্য লোকজনের মাধ্যমে। জানকীর ‘অপরাধ’ একটাই! তিনি পারিবারিক হিংসার মামলা করেছিলেন। খোরপোষ চেয়েছিলেন।

টেলিফোনে কে বা কারা জানকী ও তার পরিবারের সদস্য বা আত্মীয়-পরিজনদের শাসাচ্ছে, আসারামের পুত্রবধূ তার নামধাম জানাননি। আসারামের পুত্র নারায়ণ সাইয়ের সঙ্গে অনেক দিন ধরেই আর একসঙ্গে থাকেন না জানকী। সুরাতের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ-সহ বেশ কয়েকটি মামলায় জড়িয়ে সাই এখন জেলে রয়েছেন। আর তাঁর আশ্রমে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে জোধপুরে জেল খাটছেন ‘গডম্যান’ আসারাম বাপু।

Advertisement

জানকীর আইনজীবী রোহিত যাদব জানিয়েছেন, খারজানা থানায় দায়ের করা অভিযোগে জানকী বলেছেন, ’৯৭ সালে নারায়ণ সাইয়ের সঙ্গে বিয়ের পর থেকেই তিনি বুঝতে পারেন, আরও অনেক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে আসারাম-পুত্রের। অভিযোগ, এ নিয়ে প্রতিবাদ করতে গেলে জানকীকে মানসিক নির্যাতনের শিকার হতে হত। তাঁকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া হত। নারায়ণ সাইয়ের জন্য ‘গডম্যান’-এর এক শিষ্যাকে গোপনে গর্ভপাত করাতে হয় বলেও জানকীর অভিযোগ। জানকী এ-ও জানিয়েছেন, নারায়ণ সাই রাজস্থানে পরে আরও একটি বিয়ে করেন। তাঁদের একটি সন্তানও হয়।

‘গডম্যান’-এর বিরুদ্ধেও একটি অভিযোগ করেছেন তাঁর পুত্রবধূ জানকী। অভিযোগ করেছেন, ভোপালে জানকীর বাবা প্রয়াত দেবরাজ কৃষ্ণানির বেশ বড় একটি জমি তাঁকে ‘উপহার’ দেওয়ার জন্য বহু দিন ধরেই চাপ দিচ্ছিলেন আসারাম। জমিটি বেশ দামি।

পুলিশ অবিলম্বে তদন্ত শুরু করার আশ্বাস দিয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy