Advertisement
E-Paper

Job Vacancy: ভাল ঘুমাতে পারলে আবেদন করুন! ঘুমকাতুরে চাকরিপ্রার্থী খোঁজ গদির ব্যবসায়ীর

অফিসে গিয়ে ঘুমানোই কাজ। এই মর্মে বিজ্ঞাপন দিচ্ছে আমেরিকার একটি গদি প্রস্তুতকারী সংস্থা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ১৩:৩১
পৃথিবীর সবচেয়ে আরামের চাকরি?

পৃথিবীর সবচেয়ে আরামের চাকরি? ছবি: সংগৃহীত

অফিসে গিয়ে ঘুমাতে হবে! শুনতে অবাক লাগলেও এ হেন কাজের জন্যই যোগ্য প্রার্থী চায় একটি গদি প্রস্তুতকারী সংস্থা। এই মর্মে রীতিমতো বিজ্ঞাপনও দিচ্ছে আমেরিকার গদি প্রস্তুতকারী সংস্থা ‘ক্যাসপার’। যাঁরা এই পদে থাকবেন, তাঁদের মূল কাজই হবে সংস্থার বিভিন্ন শো-রুমে পাতা সংস্থার হরেক রকম গদির উপর শুয়ে ঘুমানো।

২০১৪ সালে প্রতিষ্ঠিত নিউ ইয়র্কের এই সংস্থাটি কর্মখালির বিজ্ঞাপনে জানিয়েছে, যাঁরা এই পদের জন্য আবেদন করবেন, তাঁদের ঘুমানোর ক্ষমতার দিক থেকে হতে হবে ব্যতিক্রমী। এতটাই যে, যে কোনও পরিস্থিতিতেই ঘুমিয়ে পড়তে পারেন তাঁরা। যত বেশি সময় ঘুমাতে পারবেন ততই ভাল। তবে শুধু ঘুমালে হবে না। ঘুমের পর কেমন ঘুম হল, তা জানিয়ে প্রচার করতে হবে নেটমাধ্যমেও।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২০২২-এর ১১ আগস্ট পর্যন্ত করা যাবে আবেদন। যাঁরা চাকরি পাবেন তাঁদের জন্য থাকছে আরও কিছু সুযোগ-সুবিধা। ঘুমের যাতে ব্যাঘাত না হয়, তাঁর জন্য কর্মচারীরা অফিসে আসতে পারবেন পাজামা পরেই। এমনকি, কাজে আসার সময় বদল করা যাবে নিজের সুবিধা মতো। তবে আবেদন করার আগে প্রার্থীরা কেমন ঘুমান, তা দেখিয়ে ভিডিয়ো বানাতে হবে টিকটকে। আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে সেই টিকটক ভিডিয়ো।

Job Vacancy 10 best Jobs sleep
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy