Advertisement
E-Paper

‘আর পারছি না, জেলেই সঙ্গমের সুযোগ চাই’, দাবি প্রেমিককে খুনের দায়ে জেলবন্দি পর্ন তারকার

অ্যাবিগেইল ওয়াইটের প্রেমিক ছিলেন তাঁর তিন সন্তানের বাবা। তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে মার্চ মাসে অ্যাবিগেইলকে যাবজ্জীবনের কারাবাসের সাজা দেয় আদালত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৩:৫৫
Adult film star jailed for stabbing boyfriend to death demands physical relationship in the prison

জেলে যাওয়ার আগে ‘বড়দের ভিডিয়ো’ বানিয়ে বছরে প্রায় ৫০ লক্ষ টাকা আয় করতেন তরুণী। ছবি: সংগৃহীত।

পর্ন তারকা অ্যাবিগেইল ওয়াইট প্রেমিককে হত্যার অপরাধে এখন জেলবন্দি। অ্যাবিগেইলের প্রেমিক ছিলেন তাঁর তিন সন্তানের বাবা। তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে মার্চ মাসে পর্ন তারকার যাবজ্জীবনের কারাবাসের সাজা শোনায় আদালত। সম্প্রতি জেলেই তিনি বিভিন্ন পুরুষের সঙ্গে মিলনের ইচ্ছা প্রকাশ করেছেন।

জেলে যাওয়ার আগে ‘বড়দের ভিডিয়ো’ বানিয়ে বছরে প্রায় ৫০ লক্ষ টাকা আয় করতেন তরুণী। মহিলাদের জেলে সঙ্গীদের ঢোকার অনুমতি নেই, এই বিষয়টি শুনে অবাক হয়েছেন অ্যাবিগেইল। তিনি বলেন, ‘‘জেলকর্তাদের মহিলাদের শারীরিক চাহিদার কথা মাথায় রাখা উচিত এবং মহিলা আসামিদের সঙ্গীদের সারা রাত জেলে থাকার অনুমতি দেওয়া উচিত।’’

Adult film star jailed for stabbing boyfriend to death demands physical relationship in the prison

প্রেমিককে নৃশংস ভাবে খুন করেন অ্যাবিগেইল। ছবি: সংগৃহীত।

বন্দিদশাতেও শারীরিক চাহিদা হতে পারে, জেলকর্তাদের সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবনাচিন্তা শুরু করা উচিত। আসামিদের সঙ্গীদেরও জেলে রাত কাটানোর সুযোগ দেওয়া হোক, এমনই দাবি তুলেছেন অ্যাবিগেইল। পর্ন তারকা বলেন, ‘‘আমার এই মতামতের সঙ্গে বাকি মহিলা আসামিরা একমত কি না, তা-ও জানতে চাই।’’

আপাতত জেলে দিনের বেলায় সঙ্গীদের সঙ্গে দেখা করতে পারেন অ্যাবিগেইল। তবে সেই সাক্ষাৎ হয় পুলিশের নজরদারিতে। মিলনের সুযোগ হয় না বলে আফসোস তরুণীর।

প্রেমিককে নৃশংস ভাবে খুন করেন অ্যাবিগেইল। প্রথমে দোষের কথা স্বীকার না করলেও পরে আদালতে নিজেই প্রেমিককে খুন করার কথা স্বীকার করেন তিনি। মার্চ মাসে ইংল্যান্ডের সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে এই হত্যার ঘটনা। যাবজ্জীবনের শাস্তি শোনার পর অ্যাবিগেইল বলেন, ‘‘আমার তিন সন্তান কেবল পিতৃহারা হল না, মা-ই তাঁদের বাবাকে খুন করেছে এই সত্যিটার সঙ্গেও ছেলেমেয়েদের সারা জীবন কাটাতে হবে।’’ নীল ছবির জগতে অত্যন্ত পরিচিত মুখ অ্যাবিগেইল। ‘নকল বার্বি’ নামেই তাঁর বেশি পরিচিতি।

Bizarre Prison
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy