Advertisement
E-Paper

বিয়ের সাজে নয়া সংযোজন, শাড়ি-লহেঙ্গার সঙ্গে এল ঝলমলে জ্যাকেট 

অনামিকা খন্নার নতুন ডিজাইনে দেখা দিল এ বার মহিলাদের বিয়ের সাজের সঙ্গে মানানসই জ্যাকেট। লেহঙ্গা থেকে শাড়ি, সব ধরনের সাজেই তা জুড়তে পারে নয়া মাত্রা। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ২২:২৮
অনামিকার জ্যাকেটের ডিজাইন ইতিমধ্যেই নজর কেড়েছে গোটা বিশ্বের।

অনামিকার জ্যাকেটের ডিজাইন ইতিমধ্যেই নজর কেড়েছে গোটা বিশ্বের।

ভারতীয় বিয়ের সাজে জমকাল জিনিস দেখা যায় অনেক। শাড়ি থেকে ওড়না। লেহঙ্গা থেকে কুর্তা। তবে ছেলেদের জওহর কোট ছাড়া আর তেমন জ্যাকেটের চল নেই এখানে। অনামিকা খন্নার নতুন ডিজাইনে দেখা দিল এ বার মহিলাদের বিয়ের সাজের সঙ্গে মানানসই জ্যাকেট। লেহঙ্গা থেকে শাড়ি, সব ধরনের সাজেই তা জুড়তে পারে নয়া মাত্রা।

অনামিকার জ্যাকেটের ডিজাইন ইতিমধ্যেই নজর কেড়েছে গোটা বিশ্বের। ককটেল ড্রেসের সঙ্গে হোক বা রোজের অফিসের সাজ, নানা ধরনের জ্যাকেট এখন তাঁর ডিজাইনের গুরুত্বপূর্ণ অঙ্গ। সপ্তাহ কয়েক আগে তেমনই এক জ্যাকেটের সাজে দেখা গিয়েছে মাধুরী দিক্ষিতকে। জমকাল স্কার্টের সঙ্গে লাল জ্যাকেটের বেশে একেবারে নব রূপে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
এ বার দেখা গেল ধাতব রঙে বধূ-সাজের নতুন ডিজাইন। কালচে রঙের উপরে সুতো আর জড়ির কাজ করা সেই জ্যাকেটে একেবারেই নতুন রুচির বিয়ের সাজের ইঙ্গিত দিলেন ডিজাইনার। আধুনিক কনেদের জন্য তা বেশ মানানসই বলেই মত ফ্যাশন জগতের অনেকের।

Jacket Fashion Designer anamika khanna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy