Advertisement
E-Paper

লেহঙ্গা নয়, শাড়ি পরেই বিয়ে সারলেন সচিন তেন্ডুলকরের পুত্রবধূ, বৌয়ের সঙ্গে রংমিলান্তি অর্জুনের

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। পাত্রী সানিয়া চন্দোকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অর্জুন। প্রকাশ্যে এল নব বরবধূর বিয়ের ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৭:৫৮
অর্জুন তেন্ডুলকর-সানিয়া চন্দোক।

অর্জুন তেন্ডুলকর-সানিয়া চন্দোক। ছবি: সংগৃহীত।

মুম্বই তথা গোটা দেশ ফুটছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ নিয়ে। আর সেই দিনেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। পাত্রী সানিয়া চন্দোকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। প্রকাশ্যে এল নব বরবধূর বিয়ের ছবি।

লেহঙ্গা নয়, বিয়ের দিন সচিনের পূত্রবধূ সানিয়ার পরনে ছিল লাল শাড়ি। বলিউডের কনেদের মতো প্যাস্টেল রঙের স্রোতে গা ভাসাননি তিনি। শাড়ির ডেপ্রিংয়েও যে তিনি খুব বেশি কায়দা করেছিলেন এমনটা নয়। একেবারে সাদামাঠা কায়দায় শাড়ি পরেই নজর কেড়েছেন কনে। সানিয়ার সিল্কের শাড়ির গা জুড়ে ছিল চুমকি আর পাথরের কারুকাজ। শাড়ির চওড়া পাড়েও ছিল ভারী নকশার কাজ। সানিয়ার ব্লাউজ়ে ছিল রূপালি জড়ির জমকালো নকশা। ব্লাউজ়ের হাতায় ও পেটের দিকে ঝুলছে মুক্তোর ঝালর। সাজ ছিমছাম হলেও গয়নায় ছিল চমক। কনে গলায় পরেছিলেন হিরে আর পান্নার তৈরি চওড়া নেকপিস। কানের দুলে আয়তকার পান্নার চারদিকে বসানো ছিল হিরে। মাথায় পরেছিলেন হিরের টিকলি। হাতে সাবেকি নিয়ম মেনে পরেছিলেন সবুজ আর লাল চুড়ি। খোলা চুল, হালকা মেকআপেই মোহময়ী রূপে ধরা দিয়েছেন সানিয়া। কনের সাজে দেখা গেল না মাথার ওড়না।

মুম্বইয়ে বসেছিল সচিনপুত্রের বিয়ের আসর।

মুম্বইয়ে বসেছিল সচিনপুত্রের বিয়ের আসর। ছবি: সংগৃহীত।

কনের সঙ্গে রংমিলান্তি করছিলেন অর্জুন। বরের পরনেও ছিল লাল রঙের পোশাক। একরঙা লাল কুর্তার উপর লাল ঝকমকে হাঁটুঝুল জ্যাকেট। জ্যাকেটের গা জুড়ে রূপালি জড়ির নকশা করা। জারদৌসি বা রেশমের ফুলেল কারুকাজ অর্জুনের পোশাকে আলাদাই মাত্রা যোগ করেছে। শেরওয়ানির সঙ্গে হলদেটে সাদা রঙের স্ট্রেট কাট ট্রাউজ়ার্স পরেছিলেন অর্জুন।

ছেলের বিয়েতে সচিনের সাজেও ছিল চমক। সাদা শেরওয়ানি পরেছিলেন তিনি। শেরওয়ানির গা জু়ড়ে সোনালি আর রূপালি চুমকির কারুকাজ। সাজে নজর কেড়েছেন সচিনের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরও। অঞ্জলির পরনে ছিল উজ্জ্বল গোলাপি রঙের বন্ধেজ শাড়ি। শাড়ির চওড়া পাড়ে গোটাপট্টি আর চুমকির ভরাট নকশা। অঞ্জলির পরনে ছিল কুন্দনের গয়না।

স্বপরিবারে সচিন।

স্বপরিবারে সচিন। ছবি: সংগৃহীত।

ভাইয়ের বিয়েতে সারা তেন্ডুলকরের সাজও ছিল বেশ জমকালো। হালকা গোলাপি রঙের সিল্কের শাড়ি পরেছিলেন সারা। শাড়ির পাড় জুড়ে গোটাপট্টীর কারুকাজ। সঙ্গে পরেছিলেন কুন্দনের গয়না। ভারী শাড়ি আর জমকালো গয়না পরেও ক্যামেরাবন্দি হলেন সারা।

Sachin Tendulkar Sara Tendulkar Arjun Tendulkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy