Advertisement
E-Paper

সন্ধের মুখরোচক মেনুতেও জুড়ুক প্রোটিন, লোভনীয় স্বাদের স্বাস্থ্যকর কোন কোন খাবার বানাবেন?

সান্ধ্য খাবার হোক স্বাদে ভরপুর, থাক প্রোটিনের মিশেলও। সেই তালিকায় কী কী রাখতে পারেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৫:৪৪
প্রোটিনে ভরপুর সুস্বাদু খাবার।

প্রোটিনে ভরপুর সুস্বাদু খাবার। ছবি:সংগৃহীত।

সন্ধে হলেই মন চায় ঝাল ঝাল, মশলাদার বা ভাজাভুজি খেতে। আর সেই প্রবণতার জন্যই খাওয়া হয়ে যায় উল্টোপাল্টা। খানিক পরেই শরীর আইঢাই করা শুরু হয়। তবে একটু মাথা ঘামালেই সান্ধ্য খাবার হতে পারে স্বাস্থ্যকর, প্রোটিনে ভরপুর। কী থাকবে তাতে?

পনির স্টিক

লম্বা আঙুলের আকারে পনির কেটে নুন, হলুদ, ধনে, জিরেগুঁড়ো, গোলমরিচগুঁড়ো মাখিয়ে নিন। একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার অল্প নুন দিয়ে গুলে নিন। পনিরের টুকরো মিশ্রণে ডুবিয়ে, গুঁড়ো করা কর্নফ্লেক্স মাখিয়ে নিন। এটি ছাঁকা তেলে ভাজা যায়। তবে স্বাস্থ্যের কথা মাথায় রাখতে এটি এয়ারফ্রায়ারে উল্টে-পাল্টে রান্না করে নিন।

ওট্‌স পনির বল:

ওট্‌স গুঁড়িয়ে নিন। গ্রেট করা পনির, গাজর, নুন, গোলমরিচগুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে ভাল করে মেখে মণ্ড পাকিয়ে নিন। গোল বলের আকার দিয়ে আপ্পে প্যানে কিংবা তাওয়ায় অল্প তেল দিয়ে সময় নিয়ে সেঁকে নিন।

লিট্টি

বিহারের জনপ্রিয় খাবার লিট্টি এবং চোখাও থাকতে পারে সান্ধ্য খাবারের তালিকায়। লিট্টি তৈরি হয় ছাতু দিয়ে, যা প্রোটিনে ভরপুর। লিট্টির পুরের জন্য ছাতু পেঁয়াজ, লঙ্কাকুচি, নুন, আচারের তেলের সঙ্গে মেখে নিন। আটা মেখে তার মধ্যে ছাতুর পুর ভরে আগুনে লিট্টি উল্টে-পাল্টে সেঁকে নিন।

Snacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy