Advertisement
E-Paper

প্রেম দিবসে সাজে রাঙা হতে চান? পোশাক থেকে লিপস্টিক, জুতো থেকে ব্যাগ, কায়দায় থাকুক চমক

প্রেম দিবসে যদি সঙ্গীর সঙ্গে জমজমাট নৈশভোজের পরিকল্পনা থাকে, তা হলে সুন্দর করে সেজেগুজে যেতেই হবে। ভালবাসার রং লাল। তাই ভালবাসা উদ্‌যাপনের দিনে লাল পোশাকেই নজর কাড়তে চান? কী ভাবে সাজবেন, রূপটান কেমন হবে, রইল পরামর্শ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৪
প্রেমের রঙে সেজে উঠেছেন ক্য়াটরিনা কইফ, মলাইকা অরোরা আর দীপিকা পাড়ুকোন।

প্রেমের রঙে সেজে উঠেছেন ক্য়াটরিনা কইফ, মলাইকা অরোরা আর দীপিকা পাড়ুকোন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সপ্তাহান্তে প্রেম দিবস। ভালবাসা উদ্‌যাপনের দিন। প্রেমের উৎসবে গা ভাসাতে ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় তুঙ্গে। ভালবাসার উৎসবকে আরও একটু রঙিন করে তুলতে প্রয়োজন বাহারি সাজপোশাক। রূপটানেও থাকা চাই বিশেষ ছোঁয়া। প্রেম দিবসে যদি সঙ্গীর সঙ্গে জমজমাট নৈশভোজের পরিকল্পনা থাকে, তা হলে সুন্দর করে সেজেগুজে যেতেই হবে। ভালবাসার রং লাল। তাই ভালবাসা উদ্‌যাপনের দিনে লাল পোশাকেই নজর কাড়তে চান? কী ভাবে সাবজেন, রূপটান কেমন হবে, রইল পরামর্শ।

লাজে নয়, সাজে রাঙা: উজ্জ্বল লাল রঙের পোশাক এমনিতেই নজর কাড়ে সবার। একরঙা লাল রঙের ড্রেস পরে নিলে কিন্তু বাড়তি সাজগোজের প্রয়োজন পড়ে না। এ ক্ষেত্রে নজর দিতে পারেন সাজের অনুষঙ্গের উপর। লাল ড্রেসের সঙ্গে একটা সরু নেকলেস পরতে পারেন কিংবা একটা চেনের সঙ্গে পেনডেন্ট, ব্যস আর কী চাই! হার পরতে না চাইলে কানে পরে ফেলুন একটি বড় সাদা মুক্তোর দুল। লালের সঙ্গে সাদার মেলবন্ধন বেশ জমবে। বেরোনোর সময় সঙ্গে রাখুন একটি হ্যান্ডব্যাগ। বাজারে এখন ছোট মাপের কেতাদুরস্ত হ্যান্ডব্যাগ পাওয়া যায়, বেছে নিতে পারেন তেমন কিছু। ড্রেসের সঙ্গে পরতে পারেন হিল জুতো। আর হিলে স্বচ্ছন্দ না হলে পরে ফেলতে পারেন সাদা স্নিকার্স।

লাল পোশাকে (বাঁ দিকে) অভিনেত্রী অনন্যা পাণ্ডে, সুহানা খান (মাঝে) এবং কিয়ারা আডবাণী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

লাল পোশাকে (বাঁ দিকে) অভিনেত্রী অনন্যা পাণ্ডে, সুহানা খান (মাঝে) এবং কিয়ারা আডবাণী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

লেয়ারিংয়ে বাজিমাত: ‘লেয়ারিং টেকনিক’ এখন ফ্যাশন জগতে বেশ ইন। সেই স্রোতে গা ভাসাতে চাইলে লাল ড্রেসের সঙ্গে একটা ডেনিম জ্যাকেট, ব্লেজ়ার বা ওভারকোট পরে ফেলতেই পারেন। সে ক্ষেত্রে পায়ে পরে নিন একটা বুট। আর যদি মনে করেন, ভারী পোশাকে লেয়ারিং করলে গরম লাগতে পারে, সে ক্ষেত্রে একটা সাদা শার্ট দিয়েও লেয়ারিং করতে পারেন ।

রূপটান হোক নজরকাড়়া: বিশেষ দিনে রূপটানেই চমক থাকা জরুরি। বচরের আর পাঁচটা দিন ছিমছাম মেকআপ করলেও প্রেম দিবসে মেকআপ হোক নজরকাড়া। গ্লসি মেকআপ লুক এখন বেশ ট্রেন্ডিং। তাই মেকআপ বেসে থাকুক জেল্লা, সঙ্গে স্মোকি আই আর লাল লিপস্টিক। প্রেমিকের নজর কাড়তে একটু পরীক্ষা-নিরীক্ষা তো চলতেই পারে।

Valentines Day Special
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy