বড়দিনের পার্টিতে সুন্দর করে সাজবেন। পোশাক যেমনই পরুন, চোখের মেকআপ খুবই জরুরি। সাজ অল্প হলেও ক্ষতি নেই, মায়াবী চোখের আকর্ষণে আপনার রূপটানই হবে সেরা। চোখের রূপটানের জন্য ‘ওয়াটারপ্রুফ’ আই লাইনার ব্যবহার করবেন অনেকেই। তবে তা ব্যবহারের নিয়ম জানতে হবে। সঠিক নিয়ম না জানলেই চোখের ক্ষতি। যতই ঘাম হোক, এমন প্রসাধনী চট করে উঠবে না বা ঘেঁটে যাবে না। ফলে চোখের সাজ একই রকম সুন্দর থাকবে। তবে সমস্যা হবে প্রসাধনী তোলার সময়ে। জল দিয়ে সহজে উঠতে চায় না এমন আই লাইনার। বরং আঠালো হয়ে যায়। খুব জোরে ঘষলে চোখের ক্ষতি হবে। তাই ত্বকের চিকিৎসেকরা এই ধরনের প্রসাধনী ব্যবহার করতে বারণ করেন। তবে একান্ত যদি ব্যবহার করতেই হয়, কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে।
জলরোধী চোখের সাজের জন্য কী কী নিয়ম মানবেন?
যে ধরনের প্রসাধনী মাখুন না কেন, তার মান কেমন তা দেখে নেওয়া জরুরি। চোখের উপর আইশ্যাডো, চোখের পাতায় লাইনার বা মাস্কারা— ওয়াটারপ্রুফ প্রসাধনী মাখলে তা নামী সংস্থা থেকেই কেনার চেষ্টা করুন।
আরও পড়ুন:
নতুন কোনও প্রসাধনী ব্যবহার করার আগে ত্বকের নির্দিষ্ট একটি অংশে প্যাচ টেস্ট করে নিতে বলেন চিকিৎসকেরা। সরাসরি মুখের কোথাও ব্যবহার করার আগে তা থেকে র্যাশ বেরোচ্ছে কি না সে বিষয়ে সতর্ক হওয়া জরুরি।
একটানা দীর্ঘ সময় এমন প্রসাধনী ব্যবহার করবেন না। রাতে আইলাইনার তুলেই ঘুমোতে যাবেন। না হলে এর থেকে কর্নিয়ার ক্ষতি হতে পারে।
কী ভাবে তুলবেন?
মাইসেলার ওয়াটারে তুলো ভিজিয়ে নিন। এবার ধীরে ধীরে চোখের পাতা মুছতে থাকুন। ওয়াটারপ্রুফ আইলাইনার তুলতেও কিন্তু এটি সমান কার্যকরী। যে কোনও ধরনের ত্বকে এটি ব্যবহার করা যায়। আইলাইনার উঠে গেলে ক্লিনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করে ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন।
আমন্ড তেল বা নারকেল তেল দিয়েও ওয়াটারপ্রুফ আইলাইনার তুলতে পারেন। আমন্ড তেল ও নারকেল তেল দুটোই প্রাকৃতিক উপাদান। তাই ত্বকের কোনও ক্ষতি হবে না। আমন্ড তেল বা নারকেল তেলে তুলো ভিজিয়ে চোখের উপর ১৫ সেকেন্ড ধরে রাখলেই আইলাইনার উঠে যাবে। তার পর ভাল করে চোখের চারপাশ পরিষ্কার করে নিন।
ওয়াটারপ্রুফ প্রসাধনী জলে ধুলে যায় না। তাই তুলোর মধ্যে তৈলাক্ত কোনও ক্লিনজ়ার নিয়ে আগে কাজল, লাইনার বা মাস্কারা তুলে নিন। তার পর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বড়দিনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন? এ বারের পরবে অতিথিদের জন্য মজাদার খাবার বানিয়ে নিন। মেনুতে থাক আস্ত ক্রিসমাস ট্রি। কী ভাবে বানাবেন শিখে নিন।
- বড়দিনের সান্ধ্য পার্টিতে বানাতে পারেন সুস্বাদু কিছু স্ন্যাক্স। কম তেলে বানানো যায় এমন কিছু স্ন্যাক্সের রেসিপি জেনে নিন।
- বড়দিনের পার্টির মূল আকর্ষণ হবে খাওয়ার টেবিলের সাজ, ও বাড়িতে আলোর সাজসজ্জা। কী ভাবে সাজালে অতিথিরা মুগ্ধ হবেন?
-
পরিবারের সঙ্গে আলিয়া, একাকী তমন্না, সান্টা হলেন জ্যাকলিন! বলি-তারকারা কী ভাবে উদ্যাপন করলেন বড়দিন?
-
বড়দিনের সন্ধ্যা থেকেই শুরু হবে খানাপিনা, পেট ‘যুদ্ধ’ ঘোষণা করার আগেই সন্ধির উপায় জেনে নিন
-
সুদূর আটলান্টায় সংসার তনুশ্রীর, স্বামী সুজিতের সঙ্গে প্রথম বড়দিনের পরিকল্পনা কী?
-
কারও কাছে দেবই সান্টাক্লজ়, কেউ চান অতীতে ডুব দিতে! টলিপাড়ার জেন-জ়ি তারকাদের বড়দিন কেমন?
-
বড়দিনে বাড়িতে পার্টির আয়োজন? ১০ মিনিটেই বানানো যায়, রইল এমন ৫ স্ন্যাক্স রেসিপির সন্ধান