Advertisement
E-Paper

পক্বকেশ ঢাকতে হেনা করেন? কিছু নিয়ম মানলে রং করার পরে পাকা চুল রুক্ষ নয়, হবে মোলায়েম

চুলে হেনা ব্যবহারের পর অনেকেরই চুল রুক্ষ হয়ে যায়। অনেকের আবার হেনা লাগালেই মাথার চুল উঠতে শুরু করেন। কেশসজ্জা শিল্পী জাভেদ হাবিবের মতে, হেনা চুলের জন্য ভীষণ ভাল। তবে সঠিক পদ্ধতি মেনে না লাগালে উল্টে ক্ষতি হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৮:৩৫
হেনা মেখেও চুল রুক্ষ হবে না, যদি মেনে চলেন সহজ কয়েকটি টোটকা।

হেনা মেখেও চুল রুক্ষ হবে না, যদি মেনে চলেন সহজ কয়েকটি টোটকা। ছবি: সংগৃহীত।

বাড়তে থাকা মানসিক চাপ মাথার চুলে পাক ধরাচ্ছে। শুরুতে এদিক-ওদিক করে ঢেকে রাখতেন। কিন্তু এ বার যে হারে বেড়ে চলেছে তাতে আর চাপা দেওয়া যাচ্ছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে বেশির ভাগ মানুষই রঙের উপর ভরসা করেন। কিন্তু রাসায়নিক নির্ভর এই রং বা কেমিক্যাল ডাই চুলের বারোটা বাজানোর জন্য যথেষ্ট। চুলের ক্ষতি বাঁচিয়ে পাকা চুল ঢাকতে ব্যবহার করতে পারেন অরগ্যানিক হেনা।

চুলে হেনা ব্যবহারের পর অনেকেরই চুল রুক্ষ হয়ে যায়। অনেকের আবার হেনা লাগালেই মাথার চুল উঠতে শুরু করেন। কেশসজ্জা শিল্পী জাভেদ হবীবের মতে, হেনা চুলের জন্য ভীষণ ভাল। তবে সঠিক পদ্ধতি মেনে না লাগালে উল্টে ক্ষতি হতে পারে। কেশসজ্জা শিল্পীর মতে, সবার আগে হেনা কেনার আগে সেটি ভেষজ কি না, তা যাচাই করে নিন। কোনও রকম রাসায়নিক মিশ্রিত হেনা চুল‌ে ব্যবহার করবেন না। জাভেদ বলেন, ‘‘হেনা লাগিয়ে নেওয়ার পর মাথা খোলা অবস্থায় রাখলে চলবে না। হেনা মেখে মাথায় শাওয়ার ক্যাপ পরে রাখুন। হেনা মেখে হাওয়ায় শুকবেন না, তা হলে হেনা শুকিয়ে যাবে আর চুল ধোয়ার পর চুল পড়তে শুরু করবে। হেনা মাখার পর ২-৩ ঘণ্টার বেশি ভুলেও রাখবেন না, তা হলে চুল রুক্ষ হয়ে যাবে।’’

কী ভাবে হেনা মাখলে চুল রুক্ষ হবে না?

প্রথমে সারা রাত মেথি ভিজিয়ে সকালে একটি পেস্ট বানিয়ে নিন। একটি পাত্রে ২ চামচ মেথির মিশ্রণ, ২ চামচ মুলেঠিগুঁড়ো, ২ চামচ হেনা, পরিমাণ মতো দই আর একটি কলা চটকে নিয়ে একটি হেয়ার প্যাক বানিয়ে নিন। তার পর সেই প্যাক সারা চুলে মেখে দু’ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেললেই চুলে আসবে স্পায়ের মতো জেল্লা। খরচও কম হবে।

Hair care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy