Advertisement
E-Paper

Puffy Eyes: চোখের তলায় ফোলা ভাব? কী করবেন

অনেকেই বলবেন, চোখের তলায় ফোলা ভাব দেখা দেয় অতিরিক্ত মানসিক চাপের কারণে। কিন্তু এমন পরিস্থিতি হলেও চোখ সুন্দর রাখা যায় যদি নিজের সামান্য যত্ন নিতে পারেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তাড়াতাড়ি কাজ শেষ করছেন। বেরোবেন। বিয়েবাড়ির সাজ তার আগে সেরে ফেলতে হবে। দেখলেন শত সেজেও যেন রূপ খুলছে না। চোখের তলায় অমন ফোলা ভাব থাকলে কি আর সাজ খোলে!

অনেকেই শুনে বলবেন, চোখের তলায় ফোলা ভাব দেখা দেয় অতিরিক্ত মানসিক চাপের কারণে। যাঁরা অতিরিক্ত বেশি সময় ধরে কাজ করেন, তাঁদেরও চোখের তলা ফুলে যেতে পারে। কিন্তু এমন পরিস্থিতি হলেও চোখ সুন্দর রাখা যায় যদি নিজের সামান্য যত্ন নিতে পারেন।

কী কী করলে চোখের তলার ফোলা ভাব কমবে?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

১) খাবারে থাকতে হবে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম। তার জন্য রোজ দুপুরে ভাত খাওয়ার পর কিছুটা টক দই খেতে পারেন। আর নিয়মিত সবুজ শাকসব্জিও থাকতে হবে খাদ্যতালিকায়।

২) কাজের শেষে কিছু ক্ষণ ঠান্ডা কিছু দিয়ে চোখের যত্ন নিন। দু’চোখের উপর ঠান্ডা টি ব্যাগ দিয়ে রাখতে পারেন। না হলে চাকা চাকা করে কাটা আলু কিংবা শসাও ব্যবহার করা যায়।

৩) চোখের চারপাশের ত্বকের প্রদাহ কমানোর জন্য নিয়মিত কোনও ক্রিম মাখতে পারেন ঘুমাতে যাওয়ার আগে।

৪) ক্লান্তির কারণেও চোখ ফুলে যায়। ক্লান্তি কাটাতে রাতে ৬-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন।

৫) আর চাই পর্যাপ্ত পরিমাণ জল। দিনে অন্তত ৪ লিটার জল না খেলে শুধু চোখের তলায় ফোলা ভাব কেন, ত্বকের আরও নানা সমস্যা দেখা দিতে পারে।

Eyes Eye Care Tips Beauty Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy