Advertisement
E-Paper

Beauty Benefits of Coconut Pulp: ত্বকের জেল্লা বাড়াতে শুধু ডাবের জল নয়, শাঁসও উপকারী

এই গরমে গলা ভেজাতে ডাবের জলে চুমুক দেন অনেকেই। কচি ডাবের তুলতুলে শাঁস ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন ত্বকের পরিচর্যা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ২০:২৮
ডাবের শাঁসও ত্বকের যত্নে সমান ভাবে উপকারী।

ডাবের শাঁসও ত্বকের যত্নে সমান ভাবে উপকারী। ছবি: সংগৃহীত

গরমে স্বস্তি পেতে ডাবের জলের জুড়ি মেলা ভার। এক গ্লাস ঠান্ডা ডাবের জল মন জুড়িয়ে দেয়। গরমে শরীর সুস্থ রাখতেও ডাবের জল দারুণ কার্যকরী। ডাবের জলের পাশাপাশি, ডাবের শাঁসও বেশ উপকারী। মুখের দাগছোপ তুলতে ডাবের জল দিয়ে মুখ ধোয়ার চল তো রয়েছে। কিন্তু ডাবের শাঁসও ত্বকের যত্নে সমান ভাবে উপকারী। ডাবের শাঁস দিয়ে তৈরি করে নিতে পারেন ফেস মাস্কও। কী ভাবে বানাবেন?

১) টমেটোর শাঁস বার করে নিয়ে তাতে দুই টেবিল চামচ দুধ দিয়ে মিক্সারে গুঁড়িয়ে নিন। এ বার ওই মিশ্রণটিতে আধকাপ ডাবের শাঁস মিশিয়ে নিয়ে আরও এক বার মিক্সিতে গুঁড়িয়ে মুখে আর গলায় ভাল করে মেখে নিন। দশ মিনিট মতো রাখুন। ত্বকের মৃত কোষ দূর করতে দারুণ সাহায্য করে এই মাস্ক।

ডাবের শাঁস দিয়ে তৈরি করে নিতে পারেন ফেস মাস্কও।

ডাবের শাঁস দিয়ে তৈরি করে নিতে পারেন ফেস মাস্কও। ছবি: সংগৃহীত

২) কচি ডাবের শাঁস মিক্সিতে দিয়ে মসৃণ করে গুঁড়িয়ে নিন। তাতে কয়েক ফোঁটা কাঠবাদাম তেল মেশান। মুখের ত্বকে আর গলায় ভাল করে মেখে কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে এলে হালকা গরম জলে পাতলা সুতির কাপড় ভিজিয়ে ত্বক পরিষ্কার করে নিন। এতে গরমেও বজায় থাকবে ত্বকের আর্দ্রতা।

৩) ত্বকের পুষ্টি জোগাতে ডাবের শাঁসের চেয়ে ভাল কিছু নেই। আধ কাপ ডাবের জল বা নারকেল দুধের সঙ্গে এক চামচ শশার রস আর অ্যালোভেরা জেল, আর কচি ডাবের শাঁস একসঙ্গে ভাল করে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। ত্বকের অবাঞ্ছিত দাগছোপ দূর করতে দারুণ সাহায্য করবে এই মাস্ক।

Beauty Skin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy