Advertisement
E-Paper

Skin Care: চাল দিয়ে ত্বকের যত্ন! রূপচর্চায় কেন ব্যবহার করবেন চালের গুঁড়ো

ত্বকের নানা সমস্যার নিশ্চিত সমাধান লুকিয়ে রয়েছে চালে। কী ভাবে ব্যবহার করবেন, তা জেনে নেওয়া জরুরি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২২ ২০:০৯
ত্বকের আরও অনেক সমস্যার নিশ্চিত সমাধান লুকিয়ে রয়েছে চালে।

ত্বকের আরও অনেক সমস্যার নিশ্চিত সমাধান লুকিয়ে রয়েছে চালে। ছবি-প্রতীকী

শরীর তো বটেই, ত্বকের যত্নেও কিন্তু চাল বেশ কার্যকর। ব্রণর দাগছোপ, ত্বকের উন্মুক্ত ছিদ্র, মেচেতা, রুক্ষ ত্বকের হাল ফেরাতে সাহায্য করে চাল। ত্বকের আরও অনেক সমস্যার নিশ্চিত সমাধান লুকিয়ে রয়েছে চালে। বয়সের ছাপ দূর করতেও চালের জুড়ি মেলা ভার। তবে সঠিক উপায়ে ব্যবহার না করলে, সমাধান কিন্তু না-ও পাওয়া যেতে পারে।

ত্বকের পরিচর্যায় কী ভাবে ব্যবহার করবেন চাল?

চালের গুঁড়োর মাস্ক

একটি পাত্রে ৩ টেবিল চামচ চালের গুঁড়ো নিন। তাতে অ্যালো ভেরার জেল মিশিয়ে একটি আঠাল মিশ্রণ বানিয়ে মুখে ও ঘাড়ে মেখে রাখুন। শুকিয়ে এলে ঠান্ডা জলে ধুয়ে নিন। প্রতি সপ্তাহে অন্তত ২-৩ দিন এই মাস্কটি ব্যবহার করুন।

চাল ধোয়া জল

চাল ধুয়ে সেই জলটি ফেলে দেবেন না। জলটি ফুটিয়ে নিন। ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। স্নান করে উঠে বা রাতে শোয়ার আগে এটি ত্বকে ব্যবহার করুন। রোমকূপ উন্মুক্ত থাকলে যে সব সমস্যা হয়, তা দূর হবে দ্রুত।

চালের গুঁড়ো আর দই

আধ কাপ চালের গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ বেসন এবং এক টেবিল চামচ দই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি ত্বকে লাগিয়ে রাখুন। ব্রাশ দিয়ে ঘষে নিন। ত্বকের মড়া চামড়া উঠে আসবে। ত্বক মসৃণ ও উজ্জ্বল হবে।

Beauty Skin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy