Advertisement
E-Paper

ব্লাশ লাগাতে ভালবাসেন? ত্বকের বর্ণ অনুযায়ী জেনে নিন কোনটা বেশি মানাবে

ব্লাশ লাগালে মুখে আলাদা জেল্লা আসে। যদিও পার্টি মেকআপ করবেন অথচ ব্লাশ ব্যবহার করবেন না, তা কি হয়? অনেকেই এর কদর বোঝেন না। ব্লাশ লাগালে মুখে আলাদা জেল্লা আসে। যদিও ব্লাশ লাগানো খুব একটা সহজ কাজ নয়। ব্লাশ ব্যবহারের সঠিক নিয়ম জানা চাই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২০:৪১
ব্লাশ বাছাইয়ের নিয়ম জানা আছে?

ব্লাশ বাছাইয়ের নিয়ম জানা আছে? ছবি: সংগৃহীত।

পার্টি মেকআপ করবেন অথচ ব্লাশ ব্যবহার করবেন না, তা কি হয়? ব্লাশ লাগালে মুখে আলাদা জেল্লা আসে। যদিও পার্টি মেকআপ করবেন অথচ ব্লাশ ব্যবহার করবেন না, তা কি হয়? অনেকেই এর কদর বোঝেন না। ব্লাশ লাগালে মুখে আলাদা জেল্লা আসে। যদিও ব্লাশ লাগানো খুব একটা সহজ কাজ নয়। ব্লাশ ব্যবহারের সঠিক নিয়ম জানা চাই।

গায়ের রং যদি ফর্সা হয়

ত্বকের রং যদি উজ্জ্বল ফর্সা হয় তা হলে হালকা রঙের ব্লাশারই বেছে নিন। খুব গাঢ় রঙের ব্লাশ গায়ের রঙের অনুপাতে চড়া দেখাবে। হালকা গোলাপি, কোরাল, পিচ শেডের ব্লাশার ফর্সা ত্বকের জন্য মানানসই।

উজ্জ্বল শ্যামবর্ণ

একটু গাঢ় শেডের গোলাপি মন্দ লাগবে না। পিচ রঙের ব্লাশারও মানাবে। যাঁদের গায়ের রং খুব উজ্জ্বল নয় আবার চাপাও নয়, তাঁরা হালকা গোলাপি, বেরির মতো হালকা লাল কিংবা গোলাপির সঙ্গে মভের মিশেলে তৈরি ব্লাশার ব্যবহার করতে পারেন।

শ্যামবর্ণাদের জন্য কোন রং

গায়ের রং খুব চাপা হলে খয়েরি, লাল বা কমলা রঙের উজ্জ্বল ব্লাশার ব্যবহার করতে পারেন। খুব হালকা রং ফ্যাকাশে লাগবে। গোলাপির যে কোনও উজ্জ্বল শেড, কোরালও এমন ত্বকে মানিয়ে যাবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy