Advertisement
E-Paper

চোখ ছোট বলে আক্ষেপ? মেকআপের কায়দা জানলেই পেতে পারেন দীপিকার মতো নয়নজোড়া

সাজ তখনই সুন্দর হবে, যখন চোখের মেকআপ সুন্দর হবে। মেকআপের কায়দা জানলেই ছোট চোখ হলেও বড় করে ফেলা সম্ভব। চোখের মেকআপের সময় কোন কোন নিয়ম মেনে চললে চোখ বড় দেখাবে, রইল তার হদিস।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ১৮:১৪
চোখ ছোট? ক্ষতি নেই, মেকআপেই হবে দীপিকার মতো বড়।

চোখ ছোট? ক্ষতি নেই, মেকআপেই হবে দীপিকার মতো বড়। ছবি: সংগৃহীত।

চোখ ছোট, তবুও দীপিকা পাড়ুকোনের মতো টানা টানা চোখ চাই? মেকআপের গুণে কিন্তু তা-ও সম্ভব। সাজ তখনই সুন্দর হবে, যখন চোখের মেকআপ সুন্দর হবে। মেকআপের কায়দা জানলেই ছোট চোখ হলেও বড় করে ফেলা সম্ভব। চোখের মেকআপের সময় কোন কোন নিয়ম মেনে চললে চোখ বড় দেখাবে, রইল তার হদিস।

১) চোখের সাজে আনুন ঔজ্জ্বল্য। উজ্জ্বল সাজের জন্য চোখে সাধারণ আইশ্যাডোর বদলে গ্লিটার আইশ্যাডো ব্যবহার করতে পারেন।

২) আইলাইনার লাগানোর সময় চোখের উপরের পাতায় সবটা জুড়ে না লাগিয়ে পাতার এক-তৃতীংয়াশে ব্যবহার করুন। এই টোটকায় আপনার চোখ বড় দেখাবে। আইলাইনার লাগানোর ক্ষেত্রে সাধারণ লাইনারের চেয়ে উইংড আইলাইনার লাগালে চোখ বড় দেখাবে। খুব মোটা করে আইলাইনার পরবেন না।

৩) চোখের পাতা কার্ল করলেও হতে পারে সমস্যার সমাধান। কার্লার ব্যবহার করে চোখের পাতা কার্ল করেই দেখুন, চোখ বড় দেখাবে।

চোখ বড় দেখাতে চোখের পল্লবে বেশ কয়েক পরত মাস্কারা ব্যবহার করতে পারেন।

চোখ বড় দেখাতে চোখের পল্লবে বেশ কয়েক পরত মাস্কারা ব্যবহার করতে পারেন।

৪) চোখ বড় দেখাতে চোখের পল্লবে বেশ কয়েক পরত মাস্কারা ব্যবহার করতে পারেন। বিয়েবাড়ি কিংবা কোনও পার্টির মেকআপ হলে বড় আইল্যাশও পরতে পারেন। নকল পল্লব লাগালে চোখ বড় দেখায়। বাড়িতে একজোড়া পল্লব আর আঠা কিনে রাখুন। অনুষ্ঠানে যাওয়ার আগে মেকআপ শেষেই লাগিয়ে ফেলুন সেই আইল্যাশ।

৫) চোখের পাতায় শুধু নয়, নীচেও গাঢ় রঙের আইশ্যাডো ব্যবহার করুন। চোখের কোণে হাইলাইটার ব্যবহার করলেও চোখ বড় দেখায়। সেই সুন্দর করে ভুরু আঁকবেন, খুব মোটা যেন না হয়।

Makeup Hacks Makeup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy