Advertisement
E-Paper

ফাউন্ডেশন বানিয়ে নেওয়া যায় বাড়িতেই, পদ্ধতি সহজ, উপকরণও সামান্য, ত্বকের ধরন বুঝে রইল কিছু প্রণালী

ফাউন্ডেশনে নানা রকম রাসায়নিক মেশানো থাকে যার একটি ‘প্যারাবেন’। প্রসাধনীর স্থায়িত্ব বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। প্যারাবেনের দীর্ঘ ব্যবহার হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। তাই রাসায়নিক মেশানো ফাউন্ডেশন নয়, তা বানিয়ে নিন বাড়িতেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৭:৩৪
These are some natural recipes to Make Your Own Foundation at Home

দোকানের মতো ফাউন্ডেশন কী ভাবে বানাবেন? ছবি: ফ্রিপিক।

নানা রকম আকর্ষক মোড়ক, রকমারি প্রসাধনী। আয়নার সামনে দাঁড়িয়ে তার নিখুঁত ব্যবহারে সেজে উঠছেন। কিন্তু দিনের পর দিন যে প্রসাধনী ব্যবহার করছেন, তাতে ত্বকের ক্ষতি হচ্ছে কি না, তা জানেন কি! দোকান থেকে যে ফাউন্ডেশন কেনা হয় তাতে নানা রকম রাসায়নিক মেশানো থাকে। কৃত্রিম রং থেকে শুরু করে প্রিজ়ারভেটিভ— তালিকাটা লম্বা। এ দিকে মেকআপ করতে হলে ফাউন্ডেশনই প্রয়োজন। তাই তা বানিয়ে নিতে পারেন বাড়িতেই। প্রাকৃতিক উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে বানানো যায়, এমন কিছু ফাউন্ডেশন তৈরির প্রণালী রইল।

কী ভাবে বানাবেন?

অ্যালো ভেরা জেল ও কোকো পাউডার ফাউন্ডেশন

তৈলাক্ত ত্বকের জন্য এমন ফাউন্ডেশন ভাল। এটি বানাতে লাগবে ২ চামচ খাঁটি অ্যাল ভেরা জেল, ত্বকের রং অনুযায়ী কোকো পাউডার নেবেন এবং সামান্য কর্নফ্লাওয়ার। অ্যালো ভেরা জেলের সঙ্গে প্রথমে সামান্য কর্নফ্লাওয়ার মেশান। এ বার গায়ের রং অনুযায়ী অল্প অল্প করে কোকো পাউডার মিশিয়ে ভাল করে ব্লেন্ড করুন, যত ক্ষণ না মনের মতো শেড আসছে। একদম কেনা ফাউন্ডেশনের মতোই দেখতে হবে সেটি।

শিয়া বাটার ও এশেনসিয়াল অয়েল ফাউন্ডেশন

শুষ্ক ত্বকের খসখসে ভাব দূর করবে এই ফাউন্ডেশন। এটি মাখলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে ও গালে স্বাভাবিক গোলাপি আভা ফুটে উঠবে। শিয়া বাটার ১ চামচ, ল্যাভেন্ডার অয়েল কয়েক ফোঁটা, সামান্য অলিভ অয়েল নিয়ে নিন। প্রথমে শিয়া বাটার গলিয়ে নিতে হবে। তাতে আমন্ড অয়েল ও ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি একটু ঠান্ডা হলে তাতে ধীরে ধীরে কোকো পাউডার ও দারচিনির গুঁড়ো মিশইয়ে নিন।

ওট্‌স ও দুধের ক্রিম ফাউন্ডেশন

স্পর্শকাতর ত্বকের জন্য এই ফাউন্ডেশন ভাল। যাঁদের ত্বকে ব্রণ-ফুস্কুড়ি বা অ্যালার্জি বেশি হয়, তাঁরা এটি ব্যবহার করতে পারেন। এটি বানাতে প্রথমে ১ চামচের মতো ওট্‌স গুঁড়ো করে নিন। এ বার এই মিহি ওট্‌স পাউডারের সঙ্গে দুধের সর খুব ভাল করে ফেটিয়ে নিন। সবশেষে সামান্য কোকো পাউডার মিশিয়ে ত্বকের রং অনুযায়ী ব্লেন্ড করে নিন।

নারকেল তেল এবং দারচিনির ফাউন্ডেশন

ব্রণর সমস্যা বেশি হলে এই ফাউন্ডেশন বাড়িতেই বানিয়ে নিন। এক চামচ নারকেল তেলের সঙ্গে ১ চামচ হলুদগুঁড়ো, ১ চামচ দারচিনির গুঁড়ো মিশিয়ে ভাল করে মেশাতে হবে। এ বার ত্বকের রং বুঝে অল্প অল্প করে কোকো পাউডার মিশিয়ে নিন। মেকআপ ব্যবহার করলেই যাঁদের র‌্যাশ বেরিয়ে যায়, তাঁদের জন্য ঘরে তৈরি এই ফাউন্ডেশনই ত্বকের জন্য নিরাপদ।

Skin Care Tips Summer Skin Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy