Advertisement
E-Paper

গরম পড়তেই হাতে পায়ে ট্যান পড়ছে? চটজলদি ত্বকের জেল্লা ফেরাতে ভরসা রাখুন ৩ প্যাকে

ট্যান পড়ার সমস্যা কমবেশি সবাই ভোগেন। গরমকালে এই সমস্যা আরও বাড়ে। কী ভাবে করবেন সমস্যার সমাধান?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৯:৪৮
ট্যান উঠবে কী করে?

ট্যান উঠবে কী করে? ছবি: সংগৃহীত।

গরম পড়তেই আলমারি জুড়ে সুতির জামার আনাগোনা বেড়েছে। এই গরমে সুতির পোশাক সবচেয়ে স্বস্তিদায়ক। হাতকাটা পোশাক পরলে গরম আরও খানিকটা কম লাগে। কিন্তু দিনের চড়া রোদে হাতকাটা পোশাক পরলেই হাতে ট্যান পড়ছে। তাই পরের দিন আবার সেইরকম পোশাক পরার আগে ভাবতে হচ্ছে। ট্যান গায়েব করার কৌশল জানলেই হবে মুশকিল আসান।

ট্যান দূর করার জন্য মুলতানি মাটি, বিটের পাউডার, মধু আর দুধ দিয়ে একটি প্যাক বানিয়ে সপ্তাহে দু’তিন বার ব্যবহার করুন। মিনিট পনেরো প্যাকটি লাগিয়ে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন, ট্যানের সমস্যা দূর হবে। হাত-পায়ের ট্যান দূর করতে এই প্যাক দারুণ উপকারী। মুখেও ব্যবহার করতে পারেন এই প্যাক।

একটি পাত্রে আধ কাপ বেসন, এক চিমটে হলুদ এবং সামান্য দুধ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। স্নান করতে যাওয়ার আগে হাতে ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে এলে ধুয়ে নিন। রোজ না হলেও সপ্তাহে অন্তত দু’তিন দিন এটি ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।

এক চামচ দই, এক চামচ মধু ও এক চামচ গোলাপ জল দিয়ে একটি ফেস প্যাক তৈরি করে নিন। রাতে এই প্যাক হাতে মেখে মিনিট পনেরো রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, ট্যান উঠে যাচ্ছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy