Advertisement
E-Paper

Pocket Friendly Summer Skin Care: ৩ ঘরোয়া টোটকা: গরমে ত্বকের যত্ন নিতে টান পড়বে না পকেটে

ক্ষতিকারক সূর্যরশ্মি থেকে ত্বকের যত্ন নিতে অনেকেই ভরসা রাখেন বাজারের নামীদামী প্রসাধনীর উপর। তাতে টান পড়ে পকেটে। বিনা খরচে কী ভাবে নেবেন ত্বকের যত্ন?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২২ ২০:২৮
ঘরোয়া উপায় মেনে চললেই গরমেও ত্বক থাকবে সতেজ ও উজ্জ্বল।

ঘরোয়া উপায় মেনে চললেই গরমেও ত্বক থাকবে সতেজ ও উজ্জ্বল। ছবি: সংগৃহীত


কনকনে শীত আর প্যাচপ্যাচে কাদামাখা বর্ষাকালের তুলনায় অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে গ্রীষ্মকাল। মাথার উপর চড়া রোদ হলেও অনেকের কাছে গরমকালই হল ঘুরতে যাওয়ার আদর্শ সময়। তবে গরমকালে কিন্তু শরীর ও ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। বিশেষ করে ত্বকের। ক্ষতিকারক সূর্যরশ্মি থেকে ত্বকের যত্ন নিতে অনেকেই ভরসা রাখেন বাজারের নামীদামি প্রসাধনীর উপর। তাতে টান পড়ে পকেটে। গরমে ত্বকের যত্ন নিতে বহুমূল্য প্রসাধনীর বিকল্প হিসাবে কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললেই গরমেও ত্বক থাকবে সতেজ ও উজ্জ্বল। আবার ত্বকের যত্ন নিতে বাড়তি খরচাও হবে না।

১) চিনির স্ক্রাবার ব্যবহার করুন: ত্বক ভাল রাখতে রোজকার রূপরুটিনের অন্যতম অঙ্গ হল এক্সফোলিয়েশন। মৃত কোষ দূর করে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সপ্তাহে অন্তত দু’দিন স্ক্রাব করা প্রয়োজন। চিনি শরীরের জন্য ক্ষতিকর হলেও স্ক্রাবার হিসাবে দারুণ কাজ করে। বাদামি চিনির সঙ্গে মধু মিশিয়ে সপ্তাহে দু’দিন ব্যবহার করুন। ত্বকের মরা চামড়া দূর হয়ে ত্বকে হয়ে উঠবে কোমল ও মসৃণ।

চটজলদি ত্বকের ট্যান তুলতে আপনার ভরসা হতে পারে টম্যাটো ও দইয়ের ফেসপ্যাক।

চটজলদি ত্বকের ট্যান তুলতে আপনার ভরসা হতে পারে টম্যাটো ও দইয়ের ফেসপ্যাক। ছবি: সংগৃহীত

২) অ্যালোভেরা জেল: চড়া রোদে বাইরে গেলে সূর্যের তাপে ত্বক পুড়ে যাওয়াটা স্বাভাবিক। ত্বকে ট্যান হয়ে যাওয়ার ভয়ে বাড়ি বসে থাকা যায় না। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে। তাই সানবার্ন আটকাতে ব্যবহার করুন সানস্ক্রিন। এ ছাড়াও ঘরোয়া উপায়ে সানবার্ন তুলতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অল্প জেল নিয়ে ত্বকে ভাল করে মাসাজ করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। এতে ত্বক ভিতর থেকে ঠান্ডা থাকবে।

৩) টম্যাটো ও দইয়ের প্যাক ব্যবহার করুন: কাজের প্রয়োজনে বাইরে বেরোতেই হচ্ছে। সানস্ক্রিন ব্যবহার করার পরেও ট্যান হচ্ছে ত্বক। চটজলদি ত্বকের ট্যান তুলতে আপনার ভরসা হতে পারে টম্যাটো ও দইয়ের ফেসপ্যাক। এই দুটি উপাদানেই রয়েছে ভিটামিন সি। ত্বকের যত্নে ভিটামিন সি-এর জুড়ি মেলা ভার। টম্যাটোর রস ও টক দই একসঙ্গে মিশিয়ে মাস্কের মতো মুখে লাগিয়ে রাখুন। আধ ঘণ্টা রেখে শুকিয়ে এলে জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে পেতে অসাধারণ কাজ করে এই ফেসপ্যাকটি।

Skin summer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy