Advertisement
E-Paper

চুলের জেল্লা ধরে রাখতে কন্ডিশনার ব্যবহার করেন? কোন নিয়মগুলি না মানলে উল্টে ক্ষতি হবে

অনেকেই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলে যান। এর ফলে চুল রুক্ষ হয়ে যায়, চুল পড়ার সমস্যাও কয়েক গুণ বেড়ে যায়। তবে কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি ভুল এড়িয়ে চলা জরুরি।

আনন্দবাজার ডিজিটাল

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩০
চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে নিয়ম মেনে।

চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে নিয়ম মেনে। ছবি: শাটারস্টক।

ব্যস্ত জীবনে চুলের যত্ন নেওয়ার সময় হয় না অনেকেরই। একটা বয়সে পৌঁছনোর পরেই চুল পাতলা হতে শুরু করে। কেবল সপ্তাহ তিন দিন শ্যাম্পু করে নিলেই চুল ভাল থাকবে এমনটা নয়। অনেকেই শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলে যান। এর ফলে চুল রুক্ষ হয়ে যায়, চুল পড়ার সমস্যাও কয়েক গুণ বেড়ে যায়। তবে কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি ভুল এড়িয়ে চলা জরুরি।

১) চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে নিয়ম মেনে। চুলের ধরন অনুযায়ী কন্ডিশনার বাছাই করতে হবে। এ ছাড়া চুলে কত ক্ষণ কন্ডিশনার লাগিয়ে রাখবেন, সেটাও জানা জরুরি। মিনিটখানেক রেখে জল দিয়ে ধুয়ে ফেললে চলবে না। অন্তত ১০ থেকে ১৫ মিনিট কন্ডিশনার লাগিয়ে রাখলে ভাল।

২‌) চুলের গোড়ায় কিংবা মাথার ত্বকে ভুলেও কন্ডিশনার ব্যবহার করবেন না। এতে মাথার ত্বক তৈলাক্ত হয়ে পড়ে। চুলের মাঝ বরাবর থেকে ডগা পর্যন্ত কন্ডিশনার ব্যবহার করুন।

 অন্তত ১০ থেকে ১৫ মিনিট কন্ডিশনার লাগিয়ে রাখলে ভাল।

অন্তত ১০ থেকে ১৫ মিনিট কন্ডিশনার লাগিয়ে রাখলে ভাল।

৩) অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার করলেই চুলের স্বাস্থ্য ভাল হবে এমনটা নয়। চুল কতটা লম্বা সেই অনুযায়ী পরিমাণ মতো কন্ডিশনার ব্যবহার করুন। চুলে বেশি মাত্রায় কন্ডিশনার লাগালে মাথার ত্বক বেশি তৈলাক্ত হয়ে পড়বে। ফলে চুল ঝরার সমস্যা বেড়ে যেতে পারে।

Hair Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy