Advertisement
E-Paper

অল্প বয়সেই বলিরেখা দেখা দিচ্ছে? ৩ খাবার অজান্তেই বয়স বাড়িয়ে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে কোলাজেন উৎপাদন

ত্বকের যত্ন নিলেও কিছু ছোটখাটো ভুল আমরা প্রায়ই করি, যার প্রভাবে জেল্লা হারায় ত্বক। আর সেই সব ভুলের মধ্যে প্রথম সারিতেই থাকে ভুল খাদ্যাভ্যাস। এমন কিছু খাবার আছে যা ত্বকের জন্য প্রয়োজনীয় কোলাজেনের উৎপাদনে বাধা দেয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৭
Three worst food items that secretly harm your skin

তারুণ্য ধরে রাখতে চাইলে কোন খাবার ডায়েট থেকে বাদ দিতে হবে? ছবি: সংগৃহীত।

ত্বকের টুকটাক যত্ন করেন। তবুও স্বাভাবিক জেল্লা হারাচ্ছে মুখ। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। আর তা থেকে পরিত্রাণ পেতে স্যালোঁতে যাওয়া বাড়ছে। বাড়ছে ত্বক নিয়ে নানা পরীক্ষানিরীক্ষাও। আর এতে ব্যবহৃত নানা রাসায়নিকের প্রভাবে ক্রমেই সমস্যা বাড়ছে ত্বকের।

ত্বকের যত্ন নিলেও এমন কিছু ছোটখাটো ভুল আমরা প্রায়ই করি, যার প্রভাবে জেল্লা হারায় ত্বক। আর সেই সব ভুলের মধ্যে প্রথম সারিতেই থাকে ভুল খাদ্যাভ্যাস। এমন কিছু খাবার আছে যা ত্বকের জন্য প্রয়োজনীয় কোলাজেনের উৎপাদনে বাধা দেয়। খাবারগুলির কারণে ত্বকে প্রদাহও হয়।

উচ্চ মাত্রায় ফ্রুকটোজ়যুক্ত কর্ন সিরাপ: প্যাকেটবন্দি পানীয়, সোডা-মিশ্রিত পানীয়, বিস্কুট, সস্ আর বেশির ভাগ ক্যানবন্দি খাবারে উচ্চ মাত্রায় ফ্রুকটোজ়যুক্ত কর্ন সিরাপ থাকে। এতে আসল চিনি থাকে না, সিন্থেটিক চিনি মেশানো থাকে। এই সিন্থেটিক চিনি সাধারণ চিনির তুলনায় ত্বকের ১০ গুণ বেশি ক্ষতি করে। ত্বকের অভ্যন্তরে থাকা প্রোটিনগুলি ধ্বংস করে। ত্বক চিকিৎসকদের মতে, অত্যধিক মাত্রায় এই সিরাপযুক্ত খাবার খেলে ত্বক আড়ষ্ট হয়ে পড়ে, জেল্লা হারায়, বলিরেখা দেখা দিতে শুরু করে।

বার বার গরম করা রিফাইন্ড তেল: রাস্তার ধারের শিঙাড়ার দোকানগুলিতে একই তেল বার বার গরম করে ব্যবহার করা হয়। বার বার তেল গরম করলেই এতে থাকা ভিটামিন ই নষ্ট হয়ে যায়। যা অবশিষ্ট থাকে তা হল অক্সিডাইজড ফ্যাট, যা ত্বকে প্রদাহ তৈরি হওয়ার নেপথ্যে অন্যতম বড় কারণ।

ভাজাভুজি: ভাজাভুজি খাওয়া ত্বকের জন্য একেবারেই ভাল নয়। যে ভাজাভুজি যত মুচমুচে করে ভাজা হবে, সেগুলি তত বেশি ত্বকের ক্ষতি করবে। অকালেই চামড়া ঝুলে যাবে, বলিরেখা স্পষ্ট হবে। কোনও রকম ক্রিম মেখেই তখন আর কিছু লাভ হবে না।

Beauty Tips Food habits
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy