Advertisement
E-Paper

চুল কিছুতেই লম্বা হচ্ছে না? কোন ৩টি নিয়ম মানলে পূরণ হবে স্বপ্ন?

চুল লম্বা করতে বাজারচলতি প্রসাধনী ব্যবহার না করে বরং কয়েকটি ঘরোয়া নিয়ম মেনে চলতে পারেন। উপকার পাবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ২০:২৬
Symbolic Image.

পরিশ্রম করেও অনেক সময় চুল কিছুতেই বড় হতে চায় না। ছবি: সংগৃহীত।

লম্বা চুল পছন্দ করেন অনেকেই। চুল বড় করবেন বলে অনেকেই দীর্ঘ দিন চুল ছাঁটেন না। কিন্তু চুল বড় করা সহজ নয়। তার জন্য প্রয়োজন বিস্তর পরিশ্রমের। কিন্তু পরিশ্রম করেও অনেক সময় চুল কিছুতেই বড় হতে চায় না। আশানুরূপ ফল না পেয়ে মুষড়ে পড়েন অনেকেই। তবে সুফল না পেয়ে ভেঙে পড়া বোকামি। বরং চেষ্টায় কোথায় ঘাটতি রয়েছে, তা খুঁজে বার করা জরুরি। চুল লম্বা করতে বাজারচলতি প্রসাধনী ব্যবহার না করে বরং কয়েকটি ঘরোয়া নিয়ম মেনে চলতে পারেন। উপকার পাবেন।

১) চুল কাটলে বড় হয় তা়ড়াতা়ড়ি— এমন ধারণা অনেকেরই রয়েছে। তবে এতে কিন্তু কোনও ভুল নেই। প্রতি মাসে চুল ‘ট্রিম’ করা জরুরি। চুলের যত্ন নিতে এটা প্রাথমিক। অতিরিক্ত দূষণে চুলের ডগা রুক্ষ হয়ে ফেটে যায়। ফলে চুল ঠিক মতো বাড়তে পারে না। তাই খুব ভাল হয় যদি ১৫ দিন অন্তর চুলের ডগা ছেঁটে নিতে পারেন। দেখবেন, এতে চুল দ্রুত বাড়বে।

২) চুল বড় করতে মাথার ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। মাথার ত্বক অর্থাৎ স্ক্যাল্পে ময়লা জমে থাকলে চুলের ক্ষতি হয়। লম্বা হতেও সময় নেয়। খেয়াল রাখবেন, চুলের গোড়ায় যেন ময়লা না জমে। এর জন্য নিয়মিত শ্যাম্পু করা জরুরি। তা সম্ভব না হলেও এক দিন অন্তর শ্যাম্পু করে নিন। খেয়াল রাখবেন, চুলের গোড়ায় যেন ময়লা না জমে।

Symbolic Image.

চুল লম্বা করতে বাজারচলতি প্রসাধনী ব্যবহার না করে বরং কয়েকটি ঘরোয়া নিয়ম মেনে চলতে পারেন। ছবি: সংগৃহীত।

৩) শরীরের মতো চুলেরও প্রয়োজন পর্যাপ্ত পুষ্টির। রোজ কী খাচ্ছেন, তার প্রভাব শুধু শরীরে নয়, চুল ও ত্বকেও পড়ে। পুষ্টির অভাব ঘটলে চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়। অত্যধিক হারে চুল পড়লে তা বড় হতেও বেশি সময় নেয়। চুলের জন্য উপকারী এমন কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই হেয়ারপ্যাক বানিয়ে নিতে পারেন।

Long Hair Care Tips Hair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy