Advertisement
E-Paper

টুকরো খবর

স্কুলপড়ুয়াদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্কুলে খেলার পিরিয়ড বাধ্যতামূলক করার উপরে জোর দিলেন চিকিৎসকেরা। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, পাবলিক হেল্‌থ ফাউন্ডেশন অব ইন্ডিয়া ও কলকাতা ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি ফোরাম-এর যৌথ উদ্যোগে এ বিষয়ে সুপারিশপত্রও তৈরি হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুলে তা পাঠিয়েছেন তাঁরা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এন্ডোক্রিনোলজিস্ট শুভঙ্কর চৌধুরী ও তীর্থঙ্কর চৌধুরী আরও জানান, স্কুলের টিফিনে বাচ্চারা কী আনছে সে দিকেও কর্তৃপক্ষের খেয়াল রাখা উচিত।

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৫ ০৩:৩৫

ডায়াবেটিস নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

স্কুলপড়ুয়াদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্কুলে খেলার পিরিয়ড বাধ্যতামূলক করার উপরে জোর দিলেন চিকিৎসকেরা। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, পাবলিক হেল্‌থ ফাউন্ডেশন অব ইন্ডিয়া ও কলকাতা ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি ফোরাম-এর যৌথ উদ্যোগে এ বিষয়ে সুপারিশপত্রও তৈরি হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুলে তা পাঠিয়েছেন তাঁরা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এন্ডোক্রিনোলজিস্ট শুভঙ্কর চৌধুরী ও তীর্থঙ্কর চৌধুরী আরও জানান, স্কুলের টিফিনে বাচ্চারা কী আনছে সে দিকেও কর্তৃপক্ষের খেয়াল রাখা উচিত। কারণ অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়ার প্রবণতাও শিশুদের ডায়াবেটিসের দিকে ঠেলে দিচ্ছে।

স্বাস্থ্য শিবির

গড়বেতার ফতেসিংহপুরের নিউ বুলেট নাট্য ও ক্রীড়া সংস্থার উদ্যোগে রক্তের সঙ্কট মেটাতে এক শিবির হল বুধবার। স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এই শিবিরের আয়োজন করা হয়। সামাজিক দায়বদ্ধতা থেকেই শিবিরের আয়োজন বলে উদ্যোক্তারা জানান।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy