Advertisement
E-Paper

১৩ বছরেই টুয়েলভ স্ট্যান্ডার্ডের পরীক্ষায় বংশধীর

বয়স এখন ১৩। এ সময়ে পড়া ছেড়ে খেলার দিকেই মন টানে বেশিরভাগেরই। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার ছেলে বংশধীর কিন্তু মুখ গুঁজে থাকে বইতে। বংশীধরের ব্যতীক্রম, কারণ ও ক্লাস টুয়েলভের পরীক্ষা দিতে চলেছে এই ১৩ বছর বয়সেই!

স‌ংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৬ ১৯:৫০

বয়স এখন ১৩। এ সময়ে পড়া ছেড়ে খেলার দিকেই মন টানে বেশিরভাগেরই। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার ছেলে বংশধীর কিন্তু মুখ গুঁজে থাকে বইতে। ভালবেসে। কিন্তু ছেলেও তো ব্যতিক্রম নয়! বংশীধরের ব্যতীক্রম, কারণ ও ক্লাস টুয়েলভের পরীক্ষা দিতে চলেছে এই ১৩ বছর বয়সেই!

তারই তোরজোড় চলছে। মেধ‌াবী সে। শিক্ষক মহলে গুণী ছাত্র হিসেবে পরিচিত। বন্ধুদের মধ্যেও ভীষণ জনপ্রিয়। আর হবে নাই ব‌া কেন? বন্ধুদের তো বটেই, মাঝেমধ্যে বয়সে বড়দেরকেও পড়শোনায় পরামর্শ দিতে দেখা যায় ছোট্ট বংশধীরকে! স্বচ্ছল পরিবারের ছেলে নয়। একা একা পড়েই শিক্ষক, ছাত্রদের তাক লাগিয়ে দিয়েছে ছোট্ট বংশধীর। ওর কৃতিত্বকে মেনে নিয়ে এই বয়সেই একে ক্লাস টুয়েলভের পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে মধ্যপ্রদেশ শিক্ষা দফতর।

কিন্তু এমন খবর একেবারে নতুন নয়। অতীতেও ঘটেছে এমন ঘটনা। এমনকী পশ্চিমবঙ্গেও। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে ‘ছোট’ বয়সে ‘বড়’ পরীক্ষায় বসার মাসুল গুনতে ভবিষ্যতে। অতিরিক্ত চাপ আর প্রত্যাশার বোঝা নষ্ট করে দিয়েছে ভবিষ্যত্। আশা করা যাক, বংশধীর এ ক্ষেত্রেও ব্যতিক্রম হয়ে উঠবে।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy