Advertisement
E-Paper

Corona Vaccine: করোনার প্রতিষেধক নেওয়ার পরে কি কমে যায় প্রতিরোধশক্তি? কী বলছে গবেষণা

টিকা নেওয়ার পরপর কোন ধরনের পরিবর্তন আসে শরীরে? তা নিয়ে গবেষণা চলছে বেশ কিছু দিন ধরেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ১৫:৩৪
টিকা নেওয়ার পরপর কি কিছু দিনের জন্য কমে যায় প্রতিরোধশক্তি?

টিকা নেওয়ার পরপর কি কিছু দিনের জন্য কমে যায় প্রতিরোধশক্তি? ফাইল চিত্র

করোনার প্রতিষেধক নেওয়ার পরে শরীরে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা নিয়ে চিন্তায় নানা মহল। ফলে শরীরে প্রতিষেধকের প্রভাব নিয়ে এখনও গবেষণা চলছে। সম্প্রতি একটি গবেষণায় জানা গেল কিছু নতুন তথ্য।

অ্যান্টিবডি যে তৈরি হচ্ছে দু’টি টিকা নিলে, সে কথা জানা গিয়েছে আগেই। শরীরে তা কত দিন থাকছে, এখন জানার চেষ্টা চলছে। কত দিন শরীরকে ভাইরাসের কোপ থেকে বাঁচাতে পারবে প্রতিষেধক, সে ভাবনা ঘিরেই মূলত গবেষণা হচ্ছে। একটি গবেষণায় প্রকাশ পেয়েছে, দু’টি টিকা নিলেই বহু দিনের জন্য প্রতিরোধশক্তি বাড়ছে। শরীর ভাইরাসের সঙ্গে ল়ড়াই করার ক্ষমতা পেয়ে যাচ্ছে এর মাধ্যমে।

কিন্তু টিকা নেওয়ার পরপর কি কিছু দিনের জন্য কমে যায় প্রতিরোধশক্তি?

সম্প্রতি নিউ ইয়র্কের প্রেসবিটেরিয়ানের একটি রিপোর্টের সূত্রে জানা যায়, প্রথম টিকা নেওয়ার পরে অন্তত দিন দশেক সময় লাগে অ্যান্টিবডি তৈরি হতে। কারণ, শরীর এক সপ্তাহ সময় নেয় প্রতিষেধকের সঙ্গে পরিচিত হতে। দ্বিতীয় টিকাটি অবশ্য শরীরের প্রতিরোধ প্রক্রিয়ার সঙ্গে আর একটু তাড়াতাড়ি মানিয়ে নেয়। এক সপ্তাহের মধ্যেই কাজ করতে শুরু করে দেয়। তবে তার জন্য দ্বিতীয় টিকা নিতে হবে নির্ধারিত সময়েই।

এক বার অ্যান্টিবডি তৈরি হয়ে গেলে ঠিক কত দিন তা শরীরকে রক্ষা করতে সাহায্য করে, এখনও জানা নেই। এক বছর, নাকি দু’বছর পরে আবার সেই টিকা নিতে হবে, তা নিয়ে এখনও গবেষণা চলছে। এ সব কারণেই প্রতিষেধক নেওয়ার পরেও করোনা-বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

Corona Vaccine Coronavirus Vaccine COVID-19 Vaccine Pandemic COVID Vaccine Immunity Immunity Power
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy