Advertisement
E-Paper

Diabetes: ডায়াবিটিসে ভুগছেন? ভরসা রাখুন তুলসি পাতায়

ঠান্ডা লাগলে তুলসি পাতা কত উপকার করে, তা সকলেই জানেন। কিন্তু জানতেন কি ডায়াবিটিসের সমস্যাতেও মুশকিল আসান হতে পারে সেই তুলসি?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সর্দি-কাশির হাত থেকে বাঁচতে তুলসি পাতার উপর ভরসা রাখেন অনেকেই। প্রাচীনকালে এই পাতা নানা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করা হত। বর্তমানে একটি সমীক্ষা বলছে তুলসি পাতা খেলে ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে হওয়া এই সমীক্ষা টাইপ টু ডায়াবিটিসে আক্রান্ত রোগীদের উপর করা হয়। এদের মধ্যে ৫০ শতাংশকে ডায়াবিটিসের ওষুধ খেতে বলা হয়, বাকিদের তার বদলে রোজ দেওয়া হয় ২৫০ মিলিগ্রাম তুলসির নির্যাসযুক্ত ক্যাপসুল। সমীক্ষা শেষে দেখা যায়, ইনসুলিন ও ওষুধের উপর নির্ভর না করে কেবল তুলসি খেয়েই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন তাঁরা। কাজেই ইনসুলিনের ক্ষরণে তুলসির যে ভূমিকা আছেই, তাতে আর সংশয় থাকে না।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কী ভাবে খেতে পারেন তুলসি পাতা?

১) তুলসি পাতা ভাল করে ধুয়ে নিয়ে চিবিয়ে খেতে পারেন। এর ফলে তুলসিতে থাকা যাবতীয় গুরুত্বপূর্ণ ভেষজ গুণ সহজেই আপনার শরীরে প্রবেশ করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও তুলসির কোনও জুড়ি নেই।

২) চা খেতে ভালবাসেন? তাহলে দিনে অন্তত একবার তুলসি পাতা দিয়ে চা বানান। জল গরম করে তাতে কয়েকটি তুলসি পাতা ফুটতে দিন। মিনিট তিনেক পর সেই জল ফুটে গেলে ছেঁকে খান।

৩) তুলসি পাতা ভেজানো জলও শরীরের জন্য উপকারি। রাতে এক গ্লাস জলে তুলসি পাতা ভিজিয়ে রেখে চাপা দিয়ে দিন। পরের দিন সকালে সেই তুলসি ভেজানো জল খেয়ে নিন।

৪) অনেক সময়ে রান্নাতেও তুলসি পাতা ব্যবহার করা যায়। যে ধরনের রান্নায় তুলসি পাতা দিলে স্বাদ বাড়বে, সেই রকম রান্নায় তুলসি পাতা দিন।

Tulsi plant diabetes Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy