Advertisement
E-Paper

অন্তর্বাস পরেই ছবি দিলেন দিশা, নিতম্বে স্পষ্ট স্ট্রেচ মার্ক! দেখে কী বললেন অনুরাগীরা

সম্প্রতি দিশা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, সেই ছবি দেখে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। কী ছিল সেই ছবিতে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৩
image of Disha Patani

নিত্যনতুন পোশাক পরে ইনস্টাগ্রামে প্রায়ই ছবি ও ভিডিয়ো শেয়ার করেন দিশা। ছবি: সংগৃহীত।

নতুন প্রজন্মের বলি নায়িকাদের মধ্যে তাঁর নাম প্রথমেই আসে প্রথম সারিতেই। তিনি দিশা পটানি। মেদহীন সুন্দর ছিপছিপে চেহারার সঙ্গে দারুণ উচ্চতা। দিশার সৌন্দর্যে বুঁদ দর্শক। কিছু দিন আগেও দিশা আর টাইগার শ্রফের প্রেম নিয়ে বলিপাড়ায় চলত ব্যাপক চর্চা! তবে এ বার পোশাকের কারণে অনুরাগীদের মুখে দিশার নাম।

নিত্যনতুন পোশাক পরে ইনস্টাগ্রামে প্রায়ই ছবি ও ভিডিয়ো শেয়ার করেন দিশা। সেই সব পোশাক নিয়ে চর্চাও চলে তুঙ্গে। সম্প্রতি দিশা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, সেই ছবি দেখে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। দিশা ছবিটি তুলেছেন স্নানঘরে তোলা। পরনে অ্যানিমাল প্রিন্টেড অন্তর্বাস। সেই ছবিতে দিশার নিতম্বে স্পষ্ট স্ট্রেচ মার্ক। সমাজমাধ্যমে অভিনেতা, অভিনেত্রীরা যে ছবি শেয়ার করেন অধিকাংশ ক্ষেত্রেই সেগুলি এডিট করা থাকে। ত্বকে,মুখে জেল্লা দেখাতেই ব্যস্ত তাঁরা! অভিনেত্রীদের নিখুঁত শরীর দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে এত নিখুঁত রূপ কি আদৌ আছে তাঁদের, না কি সবটাই ফোটোশপের কারসাজি? দিশা কিন্তু নিজের স্ট্রেচ মার্ক লুকিয়ে রাখেননি। ছবিতে কোনও ফিল্টার ব্যবহার করেননি অভিনেত্রী। আর তাতেই নেটিজ়েনরা বাহবা জানিয়েছেন দিশাকে।

দিশার এই ছবি দেখে নেটিজ়েনরা বিভিন্ন রকম মন্তব্য করেন। এক জন লিখেছেন, ‘‘শরীরে স্ট্রেচ মার্ক থাকাই যে স্বাভাবিক সেটা দেখানোর জন্য ধন্যবাদ।’’ আর এক জন নিখেছেন, ‘‘ফিল্টার ছাড়া ছবি পোস্ট করতে মনে জোর লাগে, আপনি প্রকৃত সাহসী।’’

এই মুহূর্তে ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি। শেষ মুক্তি পাওয়া ছবি ‘এক ভিলেন রিটার্নস’ বক্স অফিসে ভাল ফল না করলেও তিনি পরবর্তী কাজ নিয়ে বেশ আশাবাদী। এর পর সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে ‘যোদ্ধা’ ছবিতে জুটিতে দেখা যাবে দিশাকে।

Disha Patani Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy