Advertisement
E-Paper

DIY Skin Care: নিমেষেই উজ্জ্বল ত্বক পেতে চান? ভরসা রাখুন ঘরোয়া হলুদের টোনারে

অনেক দিন থেকেই রূপচর্চায় হলুদের ব্যবহার হয়ে আসছে। তবে হলুদ দিয়ে টোনার তৈরি করেছেন কি?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১৪:৪০
হলুদের টোনার বানাবেন কী ভাবে?

হলুদের টোনার বানাবেন কী ভাবে? ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই ত্বকের নানা রূপটানে হলুদের ব্যবহার হয়ে এসেছে। কিন্তু হলুদকে টোনার হিসেবে কখনও ব্যবহার করেছেন কি? এই টোনার কয়েক নিমেষের মধ্যেই ত্বকে আনে উজ্জ্বলতা। এমনকি এর নিয়মিত ব্যবহার কমাতে পারে বলিরেখার সমস্যাও। তাই নিষ্প্রাণ ত্বকের হাল ফেরাতে বাড়িতেই বানাতে পারেন ঘরোয়া এই টোনার।

কী ভাবে বানাবেন হলুদের টোনার?

হলুদের টোনার বানাতে লাগবে কাঁচা হলুদ বাটা, অ্যালোভেরা জেল, গ্রিন টি, গোলাপ জল, লেবুর রস ও জল। প্রথমে এক গ্লাস জল গরম করে নিন। জল ঠান্ডা হলে তাতে ২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ গ্রিন টি, ২ টেবিল চামচ গোলাপ জল, ১ টেবিল চামচ লেবুর রস মেশান। এবার মিশ্রণটি একটি কাচের স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। প্লাস্টিকের বোতলে এই টোনার রাখবেন না। এই ভাবে বানালে টানা ১৫ দিন হলুদের এই টোনার ব্যবহার করতে পারবেন।

কী ভাবে ব্যবহার করবেন হলুদের এই টোনার?

উজ্জ্বল ত্বক পেতে সপ্তাহে ২-৩ বার হলুদের টোনার ত্বকে লাগাতে হবে। এই টোনার ব্যবহার করার আগে প্রথমে জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে ফেলুন। তার পরে হলুদের টোনার মুখে লাগিয়ে মিনিট তিনেক মাসাজ করুন। হয়ে গেলে হাল্কা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন। সব শেষে মুখে ময়শ্চরাইজার লাগিয়ে নিন।

Skin care Turmeric DIY Skin Toner
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy