Advertisement
E-Paper

Heart Health: রোজ এক মুঠো বাদাম খেলেই কমতে পারে হৃদ্‌রোগের ঝুঁকি

বিকেলে হাল্কা খাবার খেতে ইচ্ছা হলেই অনেকে মুড়ির সঙ্গে চিনেবাদাম খান। চিনেবাদাম যে শুধুই খেতে ভাল, তেমন নয়। এর গুণও অনেক!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৫:১০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিকেলের দিকে হাল্কা কিছু খেতে ইচ্ছে করছে? অনেকেই মুড়ি-বাদাম খেতে পছন্দ করেন। কারও কারও আবার মুড়ি একেবারেই পছন্দ নয়, তাঁরা ঝাল নুন দিয়ে চিনেবাদামের স্বাদ বেশ উপভোগ করেন। কাছেপিঠে কোথাও বেড়াতে গেলেও ব্যাগে অনেকেই চিনেবাদাম নিয়ে রেখে দেন। এতে চটজলদি পেটও ভরে। কিন্তু জানেন কি চিনাবাদাম খেলে ভাল থাকে হৃদ্‌যন্ত্র? জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণা বলছে রোজ ৪-৫টি চিনেবাদাম খেলে ইস্কেমিক স্ট্রোক ও হৃদ্‌রোগের ঝুঁকি অনেকটাই কমে।

কেন চিনেবাদাম উপকারী?

১) চিনেবাদামে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশ কম। কিন্তু এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও ফ্যাট রয়েছে।

২) চিনেবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

৩) চিনে বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও আর্জিনিন নামে একটি ফাইবার। এই ফাইবার হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।

৪) হৃদ্‌যন্ত্র ভাল রাখার পাশাপাশি ক্যানসারের ঝুঁকিও কমায় চিনেবাদাম। কারণ এতে রয়েছে ভিটামিন ই-র মতো গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিড্যান্ট।

৫) অতিরিক্ত ওজন থেকে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। এমনকি, হৃদ্‌রোগের আশঙ্কাও থাকে। পর্যাপ্ত পরিমাণ চিনেবাদাম খেলে বিপাক হার বাড়ে ও ওজন নিয়ন্ত্রণে থাকে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কতটা চিনেবাদাম খাবেন?

বিশেষজ্ঞদের মতে হৃদ্‌যন্ত্র ভাল রাখতে সপ্তাহে ৪-৫দিন চিনেবাদাম খাওয়া জরুরি। তবে প্রতিদিন ৬-৭ গ্রামের বেশি খাওয়া উচিত নয়। কারও যদি বিশেষ কোনও অ্যালার্জির সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া ভাল।

Peanut Healthy heart Heart Problem
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy