Advertisement
E-Paper

করোনাকালে রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে চান? রান্নাঘরে এই পাতাটি আছে তো

আমাদের ঘরে রয়েছে এমন কিছু উপাদান, যা খুব সহজেই রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে পারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ১১:৪৮
কারি পাতা পারে বহু ধরনের সংক্রমণ প্রতিহত করতে।

কারি পাতা পারে বহু ধরনের সংক্রমণ প্রতিহত করতে। ছবি: সংগৃহীত

অতিমারির সময়ে সকলেই রোগ প্রতিরোধ শক্তি নিয়ে চিন্তিত। কী করে একটুও বাড়ানো যাবে এই শক্তি, তা নিয়ে ভাবেন সকলেই। দামি মাল্টিভিটামিনও নিয়মিত খান তাঁরা। কিন্তু আমাদের ঘরে রয়েছে এমন কিছু উপাদান, যা খুব সহজেই রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে পারে।
এর একটি হল কারি পাতা। এই পাতার তৈরি মিশ্রন বা পাচন রোজ ১ চামচ করে খেলেই রোগ প্রতিরোধ শক্তি অনেকটা বাড়বে। কী করে সেই পাচন বানাবেন দেখে নেওয়া যাক।


কী কী লাগবে: গোটা ১০ কারি পাতা, গোটা ১০ পুদিনা পাতা আর ১ চামচ মধু।


কী ভাবে বানাবেন: কারি পাতা আর পুদিনা পাতা একসঙ্গে মিশিয়ে থেঁতো করে নিন। অনেক ক্ষণ ধরে থেঁতো করতে পারেন। তবে মিক্সার গ্রাইন্ডারে থেঁতো করার চাইতে পাথরের হামানদিস্তায় থেঁতো করা ভাল। একেবারে কাদার মতো হয়ে গেলে, তাতে মধু মিশিয়ে নিন।


কখন খাবেন: এই পাচন ফ্রিজে রেখে দিতে পারেন। রোজ সকালে খালি পেটে ১ চামচ করে এই পাচন খেলে রোগ প্রতিরোধ শক্তি অনেকটাই বাড়বে।

coronavirus COVID 19 Immunity Booster curry leaves
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy