Advertisement
E-Paper

Almond Peel: কাঠবাদামের খোসা ছাড়িয়ে ফেলে দেন? এর বহুমুখী ব্যবহার সম্পর্কে জানা আছে কি

কাঠবাদাম স্বাস্থ্যকর। এর খোসাও কিন্তু কম উপকারী নয়। ফেলে না দিয়ে কী ভাবে কাজে লাগাতে পারেন?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২২ ২১:১২
কাঠবাদামের খোসাও কিন্তু বিভিন্ন কাজে লাগাতে পারেন।

কাঠবাদামের খোসাও কিন্তু বিভিন্ন কাজে লাগাতে পারেন। ছবি: সংগৃহীত

কাঠবাদামের অনেক গুণ। ভিটামিন এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই বাদাম রোজের খাদ্যতালিকায় রাখেন অনেকে। ভেজানো কাঠাবাদাম খেয়ে অনেকেই দিন শুরু করেন। কাঠবাদাম এমনিতেই ভীষণ উপকারী। সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই বাদাম খাওয়ার অভ্যাসে অতিরিক্ত কিছু উপকার পাওয়া যায়। তবে কাঠবাদাম শুধু নয়, বাদামের খোসাও কিন্তু সমান উপকারী। অনেকেই কাঠবাদামের খোসা ছাড়িয়ে খান। কিংবা রান্নাতেও অনেক সময় খোসা ছাড়ানো কাঠবাদামই ব্যবহার করা হয়। না ফেলে কাঠবাদামের খোসাও কিন্তু বিভিন্ন কাজে লাগাতে পারেন।

ছবি: সংগৃহীত

কাঠবাদামের খোসা দিয়ে নতুন কী করতে পারেন?

গাছের সার হিসাবে

গাছের পরিচর্যায় সার হিসাবে ব্যবহার করতে পারেন কাঠবাদামের খোসা। অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিভাইরাল, এবং প্রোবায়োটিক উপাদান সমৃদ্ধ কাঠবাদামের খোসা গাছের মেটাবোলাইট ও ভিটামিন ই-এর পরিমাণ বৃদ্ধি করে। সার তৈরি করতে প্রথমে বাদামের খোসা ভাল করে শুকিয়ে পিষে নিন। বাদামের খোসা থেকে তৈরি গুঁড়ো গাছের গোড়ায় দিন। গাছ ভাল থাকবে।

চাটনি তৈরি করতে

বাদামের খোসা দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু চাটনি। বাদামের খোসাগুলি সারা রাত ভিজিয়ে রাখুন। ভেজানো খোসাগুলি মিহি করে বেটে নিন। এ বার কড়াইয়ে তেল ঢেলে পেঁয়াজ, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে ভেজে নিন। মিশ্রণটি একটু ঠান্ডা হলে তাতে বাদামের খোসা বাটা, নুন, তেঁতুলের রস, কারি পাতা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি চাটনি।

ত্বকের যত্নে

ত্বকের পরিচর্যায় ব্যবহার করতে পারেন কাঠবাদামের খোসা। কাঠবাদামের খোসা দিয়ে তৈরি বডি ওয়াশ ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ত্বকে বয়সের ছাপও পড়তে দেয় না এই উপাদান।

কী ভাবে বানাবেন?

এক টেবিল চামচ বাদামের খোসার মধ্যে দু চা চামচ দুধ, এক চা চামচ হলুদ, সামান্য গোলাপ জল মধু মিশিয়ে ৫ মিনিট রেখে ত্বকে লাগিয়ে নিন। স্ক্রাবার এবং ফেসপ্যাক হিসাবে দারুণ কাজ করে এই মিশ্রণটি।

Almond
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy