Advertisement
E-Paper

বীজ পুঁতে নয়, অন্য পন্থায় গাছ হবে, ৩টি সব্জির ক্ষেত্রে কোন কৌশল অবলম্বন করবেন জেনে নিন

অনেক গাছ বীজের বদলে কাটিং, কন্দ, কুঁড়ি বা ফলমূল থেকেই তৈরি করার পরামর্শ দেওয়া হয়। এতে গাছ দ্রুত বাড়ে এবং ফলও দেয় বেশি ভাল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ২০:৩৩
বীজ ছাড়াই গাছ লাগান।

বীজ ছাড়াই গাছ লাগান। ছবি: সংগৃহীত।

সব গাছই বীজ থেকে অঙ্কুরিত হয় না। কোনও কোনও গাছের ক্ষেত্রে বীজবপন আদপে বুদ্ধিমানের কাজ নয়। দেখা যায়, বহু ক্ষেত্রে বীজ পুঁতলে খুব ধীরে চারা বাড়ে, ঠিক মতো অঙ্কুরোদ্গম হয় না, অথবা মূল গাছের মতো বৈশিষ্ট্যও পাওয়া যায় না। তাই অনেক গাছ বীজের বদলে কাটিং, কন্দ, কুঁড়ি বা ফলমূল থেকেই তৈরি করার পরামর্শ দেওয়া হয়। এতে গাছ দ্রুত বাড়ে এবং ফলও দেয় বেশি ভাল। তাই নিজের বাড়ির বাগানে কিছু গাছ লাগানোর সময়ে বীজের বিকল্প খুঁজে বার করা দরকার। কোন কোন গাছের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, রইল তার তালিকা—

১. মিষ্টি আলু

মিষ্টি আলু সাধারণত বীজ থেকে লাগানো হয় না। এটি লাগানো হয় এর অঙ্কুর থেকে, যা পরিপক্ব মিষ্টি আলু থেকেই বার হয়। এই অঙ্কুর আসলে চারা তৈরির জন্য প্রস্তুত থাকে। অপেক্ষা কেবল মাটির। এই পদ্ধতিতে গাছ দ্রুত বাড়ে এবং ফলনও ভাল হয়। কিন্তু এই অঙ্কুর কী ভাবে তৈরি করা যেতে পারে? এক বাটি জলে অর্ধেকটা ডুবিয়ে রাখতে হবে মিষ্টি আলুকে। জলে ভেজানো অংশ থেকেই বার হয় অঙ্কুর। যত ক্ষণ না অঙ্কুর দেখা যাচ্ছে, তত ক্ষণ জল থেকে বার করবেন না। কয়েক ইঞ্চি বেড়ে গেলে তার পর মাটিতে পুঁতে দিতে হবে।

মিষ্টি আলু।

মিষ্টি আলু। ছবি: সংগৃহীত

২. পুদিনা

বীজ থেকে গাছ লাগালে নতুন চারার স্বাদ ও গন্ধে যেমনটি চাইছেন, তেমন না-ও হতে পারে। তাই সাধারণত গাছের ডাল বা মূলের অংশ থেকে নতুন গাছ তৈরি করা হয়। এতে গাছ দ্রুত ছড়াতে পারে। পুদিনার প্রায় ১০-২০ সেন্টিমিটার কাণ্ড কেটে জলে চুবিয়ে রাখুন যত ক্ষণ না পর্যন্ত অঙ্কুর দেখা যাবে। তার পর বার করে আর্দ্র মাটিতে পুঁতে দিন। বসন্ত বা গ্রীষ্মের প্রাক্কালে সবচেয়ে ভাল ফলন হয় পুদিনা পাতার।

৩. রসুন

বীজ থেকে গজিয়ে ওঠা গাছের গতি অত্যন্ত শ্লথ। এ দিকে রসুনের কোয়া থেকে যে চারা তৈরি হয়, তা অনেক বেশি দ্রুত ফলন দেয়। রসুন নিয়ে তার খোসা ছাড়াবেন না। প্রতিটি কোয়া প্রায় ২-৩ ইঞ্চি গভীরে রোপণ করুন, যাতে সরু দিকটি উপরে থাকে। মাটিতে রোপণ করা প্রতিটি কোয়া সম্পূর্ণ নতুন রসুন গাছে পরিণত হবে।

Herbal Plants home garden
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy