Advertisement
E-Paper

শান্তি করে বই পড়ার জায়গা নেই বাড়িতে ? ঘরের কোণটিকেই সাজিয়ে তুলুন নতুন ভাবে

ছোট ফ্ল্যাট হোক বা বাড়ি, চাইলে কিন্তু একফালি জায়গা বইয়ের জন্যই রাখতে পারেন। তবে সেখানে শুধু বই সাজানো থাকবে না। বই পড়ার ব্যবস্থাও থাকবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৯:৩৭
Five Best Ways to Make a Cosy Reading Book at Home

ছবি: সংগৃহীত।

ঘর জুড়ে বইয়ের সংগ্রহ আছে কিন্তু আয়েস করে বই পড়ার জায়গা নেই। ছোট ফ্ল্যাট হোক বা বাড়ি, চাইলে কিন্তু একফালি জায়গা বইয়ের জন্যই রাখতে পারেন। তবে সেখানে শুধু বই সাজানো থাকবে না। বই পড়ার ব্যবস্থাও থাকবে। কী ভাবে সাজিয়ে তুলবেন বই পড়ার কোণটিকে?

১) বাড়িতে একটি পড়ার কোণ তৈরি করতে হলে সবার আগে আরামদায়ক বসার ব্যবস্থা থাকা জরুরি। নরম গদির আর্মচেয়ার, পা ছড়িয়ে বসার লম্বাটে চেয়ার কিংবা কয়েকটি কুশন দিয়ে একটি ছোট বসার জায়গা তৈরি করুন। বসার ব্যবস্থা ভাল হলে তবেই তো শান্তি করে বই পড়তে সুবিধা হবে। আসবাবগুলি কাঠ বা বেতের হলে দেখতে ভাল লাগবে।

২) বই সাজানোর জন্য একটি একটি তাক বা আলমারি তো থাকতেই হবে। সেখানে বইগুলি সুন্দর করে সাজিয়ে রাখুন। এতে দেখতেও সুন্দর লাগবে আর পড়ার সময় নির্দিষ্ট বই খুঁজতেও সময় লাগবে না। তবে শুধু বই পড়ার শখ থাকলেই হবে না, বইয়ের যত্ন নিতেও জানতে হবে।

৩) পড়ার কোণটি সুন্দর করে সাজাতে উজ্জ্বল রঙের বদলে বেইজ, বাদামি, নীল বা ধূসরের মতো রং বাছাই করা ভাল! এই সব রং চোখের জন্য বেশ আরামদায়ক, মেজাজেও প্রশান্তি আনে।

৪) সম্ভব হলে পড়ার কোণটি জানালার কাছে তৈরি করুন। বই পড়ার জন্য আলো-বাতাস খুব জরুরি। সূর্যের আলো তো রইলই, পাশাপাশি ফ্লোর ল্যাম্প, টেবিল ল্যাম্প বা ওয়াল লাইটের ব্যবস্থাও রাখুন।

৫) বাড়িতে বেশি জায়গা না থাকলে, নানা ভাবে ব্যবহার করা যায় এমন আসবাব রাখুন। এ ক্ষেত্রে এমন টেবিল বা চেয়ার রাখুন যার ভিতরে জিনিসপত্রও ভরে রাখা যাবে। এতে বসার পাশাপাশি জিনিসপত্র গুছিয়েও রাখা যাবে।


Home Decoration Tips study room decoration

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy