Advertisement
E-Paper

গলদা চিংড়ি নয়, আস্ত একটা স্পা, বিশ্বের অন্যতম বিলাসবহুল স্পায়ে রূপচর্চার খরচ কত?

জলের উপর ভেসে রয়েছে বিশাল এক গলদা চিংড়ি। ভাল করে ঠাহর করলে বোঝা যাবে, সেটি চিংড়ি নয়, আসলে একটি স্পা। মলদ্বীপের এই স্পাটিকে বিশ্বের অন্যতম বিলাসবহুল স্পায়ের তালিকায় ফেলা হয়। খরচও আকাশছোঁয়া। অন্দরের সাজসজ্জা মুগ্ধ করবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৯:২৮
World’s most luxurious spa built entirely above the ocean and what are the treatments cost in Iridium Spa

গলদা চিংড়ির আদলে তৈরি স্পা, মাসাজের খরচ কত জানেন? ছবি: সংগৃহীত।

নীল জলের উপর ভেসে রয়েছে বিশাল এক গলদা চিংড়ি। দূর থেকে দেখলে মনে হবে প্রাগৈতিহাসিক কোনও সামুদ্রিক প্রাণী যেন। তবে কাছে এসে ঠাহর করলে বোঝা যাবে, কোনও প্রাণী নয়। সেটি হল বিলাসবহুল এক স্পা। গলদা চিংড়ির আদলে তৈরি এই স্পাটিকে বিশ্বের অন্যতম বিলাসবহুল স্পা বলা হয়। এখানে রূপচর্চা করানোর খরচও আকাশছোঁয়া। স্পায়ের অন্দরসাজ নজরকাড়া। সম্প্রতি স্পায়ের অন্দরসজ্জার কিছু ছবি ভাইরাল হয়েছে। তার পরেই নতুন করে এই স্পাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিশ্বের অন্যতম বিলাসবহুল স্পা।

বিশ্বের অন্যতম বিলাসবহুল স্পা।

নাম ইরিডিয়াম স্পা। মলদ্বীপের সমুদ্রের উপর ভাসমান স্পাটি যে ভ্রমণপ্রেমীদের কাছে আকর্ষণের জায়গা, তাতে সন্দেহ নেই। মলদ্বীপের বিলাসবহুল রিসর্ট ‘দ্য সেন্ট রেগিস মলদ্বীপ ভম্মুলি রিসর্ট’-এর সঙ্গেই রয়েছে এই স্পা। এখানকার ‘ওভারওয়াটার হাইড্রোথেরাপি’ গোটা বিশ্বেই জনপ্রিয়। এর জন্য পুরস্কারও পেয়েছে ইরিডিয়াম স্পা। সমুদ্রের মাঝেই এমন পুল তৈরি করা হয়েছে, এখানে যাতে জলে ডুবে নানা থেরাপি করানোর সুবিধা আছে। হাইড্রোথেরাপির সঙ্গেই আয়ুর্বেদিক নানা চিকিৎসাও হয় সেখানে।

ইরিডিয়াম স্পা দেখতে গলদা চিংড়ির মতো।

ইরিডিয়াম স্পা দেখতে গলদা চিংড়ির মতো।

প্রায় ১,৮৫০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই স্পা নানা রকম প্রবাল ও সমুদ্র শৈবাল দিয়ে ঘেরা। এমন ভাবে তার নকশা করা হয়েছে যাতে সামুদ্রিক বাস্তুতন্ত্রের সঙ্গে মিলেমিশে যায় স্পায়ের চারপাশের পরিবেশ। সেখানে প্রতিটি থেরাপি করানোর কক্ষ আলাদা করে সমুদ্রের উপর ভাসমান অবস্থায় রাখা হয়েছে।

ওভারওয়াটার হাইড্রোথেরাপির জন্য পুরষ্কারও পেয়েছে এই স্পা।

ওভারওয়াটার হাইড্রোথেরাপির জন্য পুরষ্কারও পেয়েছে এই স্পা।

অতিথিদের স্বাগত জানানো হয় ‘ইরিডিয়াম রুম’-এ। সেই ঘরের মেঝে পুরোপুরি কাচের তৈরি। সেখানে বসে আয়েস করে চায়ে চুমুক দিতে দিতে পায়ের নীচে থাকা স্বচ্ছ কাচের মেঝের মধ্য দিয়ে সমুদ্রের রঙিন মাছ ও সামুদ্রিক প্রাণীদের অবাধ বিচরণ দেখতে পাওয়া যায়। দেখা যায় নানা রকম রঙের প্রবালও।

স্পায়ের ভিতরে নানা রকম থেরাপির আলাদা কক্ষ রয়েছে।

স্পায়ের ভিতরে নানা রকম থেরাপির আলাদা কক্ষ রয়েছে।

স্পায়ে মোট ৬টি সমুদ্রে ভাসমান থেরাপি কক্ষ রয়েছে, যার দু’টি আযুর্বেদিক থেরাপির জন্য। প্রতিটি কক্ষের সঙ্গে খোলা বারান্দা বা ছাদ রয়েছে। সেখানে বিশ্রাম করার ও রোদ পোহানোর আলাদা জায়গাও রয়েছে। অনেক সময়েই থেরাপির পরে গ্রাহকদের ‘সানলাইট থেরাপি’ করানো হয়। সে ব্যবস্থাও রয়েছে সেখানে।

সমুদ্রের উপর ভাসমান কক্ষে হয় থেরাপি।

সমুদ্রের উপর ভাসমান কক্ষে হয় থেরাপি।

স্পায়ের অন্যতম আকর্ষণ হল এর ‘ব্লু হোল পুল’। এটি মলদ্বীপের অন্যতম বৃহত্তম ওভারওয়াটার হাইড্রোথেরাপি পুল। সমুদ্রের লবণাক্ত জলকে কৃত্রিম ভাবে গরম করা হয় এবং হাইড্রোথেরাপি জেটের সাহায্যে থেরাপি করানো হয়। এতে শরীরের সমস্ত ক্লান্তি, ব্যথাবেদনা দূর হয়।

ইরিডিয়াম স্পায়ে ত্বকচর্চার নানা ব্যবস্থাও রয়েছে। গ্রাহকদের সুবিধা ও প্রয়োজন মতো এখানে অ্যারোমাথেরাপিও করানো হয়। খরচও রাজকীয়। রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং ক্লান্তি দূর করার জন্য ৪৫ মিনিটের মাসাজের খরচ শুরু হয় ১৪-১৫ হাজার টাকা থেকে। সাড়ে তিন ঘণ্টার প্রিমিয়াম মাসাজের খরচ ৫০ হাজার থেকে শুরু করে লাখ অবধি। অ্যারোমাথেরাপির নানা পদ্ধতি ও অ্যান্টি-এজিং চিকিৎসার খরচ শুরু হয় ৭১ হাজার থেকে। যুগলদের জন্য বিশেষ ভাবে সুসজ্জিত কক্ষে একসঙ্গে মাসাজ ও থেরাপি করানোর সুবিধাও আছে। সে খরচও লাখের বেশি।

Spa Skin Care Aromatherapy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy