Advertisement
E-Paper

Kitchen Hacks: রান্নায় ধনেপাতা ছাড়া চলে না? কোন উপায়ে সংরক্ষণ করলে বছর খানেক ভাল থাকবে এই পাতা

ফ্রিজে বেশি করে ধনেপাতা মজুত রাখলেও বিপদ! দিন কয়েকেই পচে যায় এই পাতা। তবে সঠিক ফন্দি-ফিকির জানলেই মাসের পর মাস টাটকা থাকবে ধনেপাতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২২ ১৫:৪৩
এক বছর ফ্রিজে রাখলেও নষ্ট হবে না ধনেপাতা!

এক বছর ফ্রিজে রাখলেও নষ্ট হবে না ধনেপাতা! ছবি- সংগৃহীত

রান্নায় তেমন স্বাদ হয়নি? সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রান্নায় এক অন্য মাত্রা যোগ হয়। ডাল, তরকারি, মাছের ঝোল হোক কিংবা মুড়ি মাখা, আলুকাবলি, ফুচকা— সর্বত্রই এই পাতার অবাধ যাতাযাত! স্বাদ ও স্বাস্থ্যগুণে নিত্যব্যবহার্য মশলার মধ্যে অন্যতম এটি।

হঠাৎ ঠিক করলেন বাড়িতেই ফুচকা বানিয়ে চমকে দেবেন আপনার খুদেটিকে। ফ্রিজ খুলেই দেখলেন ধনেপাতা তো নেই! আবার ছুটতে হবে বাজারে। তখন আর বিরক্তির শেষ থাকে না। অথচ ফ্রিজে বেশি করে ধনেপাতা মজুত রাখলেও বিপদ! দিন কয়েকেই পচে যায় এই পাতা। তবে সঠিক ফন্দি-ফিকির জানলেই মাসের পর মাস টাটকা থাকবে ধনেপাতা। ভাবছেন কী করে?

১) বাজার থেকে টাটকা ধনেপাতা কিনে আনুন। পচাপাতা কিংবা শিকড় থাকলে বেছে পরিষ্কার করে নিন। এ বার একটি পাত্রে জল নিয়ে তাতে সমান্য নুন আর হলুদ মিশিয়ে নিন। ধনেপাতাগুলি সেই জলে ঘণ্টা খানেক ডুবিয়ে রাখুন।

২) এক ঘণ্টার পর জল থেকে ধনেপাতাগুলি তুলে শুকনো করে নিন। শুকিয়ে গেলে কুচি করে কেটে নিন।

৩) এ বার কুচোনো পাতাগুলি গরম জলে দু’মিনিট ভাপিয়ে নিন। খুব বেশি ক্ষণ ভাপ দিলে ধনে পাতার সবুজ রং ফ্যাকাশে হয়ে যাবে।

৪) এর পর জল ঝরিয়ে ফের পাতাগুলি শুকিয়ে নিন। ভাল করে শুকিয়ে নিয়ে ধনেপাতাগুলি জিপলক পাউচে বা বাতাস ঢুকবে না এমন কৌটে ভরে রাখুন।

৫) এ বার ডিপ ফ্রিজে ভরে রাখুন। এ ভাবে সংরক্ষণ করলে এক বছর পর্যন্ত ভাল থাকবে ধনেপাতা। রান্নার সময় পরিমাণ মতো বার করে ফের ফ্রিজে রেখে দিন।

Coriander Leaf Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy