Advertisement
E-Paper

Winter Clothes: শীতের পোশাক তুলে রাখার আগে মাথায় রাখতে হবে যে বিষয়গুলি

বসন্তের আগমন মানেই শীতের পোশাকের বিদায় নেওয়ার পালা। কিন্তু শীতের পোশাক বা লেপ কম্বল গুছিয়ে রাখা সহজ নয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ১২:২৫
শীত বস্ত্রের যত্ন নেবেন কী ভাবে?

শীত বস্ত্রের যত্ন নেবেন কী ভাবে? ছবি: সংগৃহীত

আজি বসন্ত জাগ্রত দ্বারে। আর বসন্তের আগমন মানেই শীতের পোশাকের বিদায় নেওয়ার পালা। কিন্তু শীতের পোশাক বা লেপ কম্বল গুছিয়ে রাখা সহজ নয়। যেহেতু বছরের অধিকাংশ সময় ব্যবহার করা হয় না তাই অযত্নে থাকলে শীতবস্ত্র খারাপ হওয়ার আশঙ্কা বেশি। রইল এমন কিছু টোটকা যাতে ভাল থাকবে সোয়েটার, জ্যাকেট বা লেপ কম্বল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

১। না ধুয়ে শীতের পোশাক আলমারিতে ঢোকানোর কথা ভুলেও মাথায় আনবেন না। ময়লা বা শরীর থেকে নির্গত তৈলাক্ত পদার্থ অনেক সময় খালি চোখে দেখা যায় না। কিন্তু এগুলি দীর্ঘ মেয়াদী ভিত্তিতে শীতবস্ত্রের ক্ষতি করে। পাশাপাশি এগুলি পোকামাকড় ও ছত্রাক ডেকে আনে। ধুতে না পারলে নিদেন পক্ষে ড্রাই ওয়াশ করে নিন।

২। আলমারিতে তোলার সময় কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল দিয়ে দিতে পারেন। এতে কটু গন্ধ হবে না। পাশাপাশি আর্দ্র ও স্যাঁতস্যাঁতে জায়গায় শীতবস্ত্র রাখবেন না। এক একটি বস্ত্রের মাঝে টিস্যু পেপার দিয়ে দিন। আর্দ্রতাই শীতবস্ত্রের মূল শত্রু। মাঝে টিস্যু পেপার থাকলে তা অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে নিতে পারে।

৩। শীতের পোশাক ভাঁজ করে রাখাই ভাল। ঝুলিয়ে রাখলে উল নষ্ট হয়ে যেতে পারে। তবে একসঙ্গে অনেকগুলি সোয়েটার জমা করে রাখবেন না। আলাদা আলাদা বায়ুশূন্য ব্যাগে ভরে রাখতে পারলে সবচেয়ে ভাল। এতে আর্দ্রতা ও ধুলোবালি কিছুই ঢুকতে পারবে না। আলাদা ভাবে প্লাস্টিক ব্যাগে ভরে রাখতে পারেন। তবে যে ভাবেই রাখুন না কেন, মাঝে মধ্যে বার করে রোদে দিতে হবে।

winter clothes Storage Winter season
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy