Advertisement
E-Paper

ছোট্ট স্নানঘরে কোথায় কী রাখবেন বুঝতে পারছেন না? তিন কৌশলে মিলবে বাড়তি জায়গা

ছোট্ট স্নানঘরেও জিনিসপত্র থাকবে গোছানো। কী ভাবে জায়গার অভাব দূর হবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৯:০৭
স্নানঘরে জিনিসপত্র রাখার জায়গা তৈরি করবেন কী ভাবে?

স্নানঘরে জিনিসপত্র রাখার জায়গা তৈরি করবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

বড় বাড়ি, খোলা উঠোন শহরবাসীদের কাছে এখন স্বপ্নের মতো। বরং অনেকেরই জীবন কাটে দু-তিন কামরার ফ্ল্যাটেই। বহুতলের চৌখুপ্পিতে ঘর থেকে হেঁশেলে, স্নানঘর— সব কিছুরই জায়গা মাপা। স্নানঘর ঝকঝকে হলেও, তাতে তেমন জায়গা থাকে না। কিন্তু প্রসাধনী থেকে স্নানের আনুষঙ্গিক, স্নানঘর পরিষ্কারের রাসায়নিক— জিনিসের কমতি নেই। সেই সব কোথায়, কী ভাবে রাখবেন? কোন পরিকল্পনায় ছোট্ট স্নানঘরে মিলবে বাড়তি জায়গা?

দরজার পিছনে তাক

দরজার পিছনে তৈরি করে নিন জিনিস রাখার জায়গা।

দরজার পিছনে তৈরি করে নিন জিনিস রাখার জায়গা।

দরজার ফ্রেম যতটা চওড়া সেই মাপেই তাক দেওয়া ফ্রেম তৈরি করুন। তাতে যেন বেড় দেওয়া থাকে। জিনিসটি লাগিয়ে দিন দরজার খুললে যে দেওয়ালে ধাক্কা লাগে সেখানেই। ৩-৪ থাকের এই স্থানে সাবান, শ্যাম্পু থেকে দৈনন্দিনের ব্যবহার্য প্রায় সব জিনিসই গুছিয়ে রাখা যাবে।

বেসিনের নীচে কাবার্ড

বেসিনের নীচে কাবার্ড বানিয়ে নিলেও অনেক জিনিস রাখা যাবে।

বেসিনের নীচে কাবার্ড বানিয়ে নিলেও অনেক জিনিস রাখা যাবে। ছবি:সংগৃহীত।

বেসিনের নীচের অংশটিতে পাল্লা লাগিয়ে তাক বানিয়ে ফেলুন। প্রথম তাকটি ড্রয়ারের আদলে বানান। তাতে আরও খোপ করতে পারেন। নীচের তাকের উচ্চতা বেশি রাখুন। নীচের তাকে স্নানঘর পরিষষ্কারের জিনিসপত্র গুছিয়ে রাখুন। উপরের ড্রয়ারে রাখতে পারেন তোয়ালে, ব্রাশ, মাজন, দাড়ি কামানোর সরঞ্জাম, তেলের মতো জিনিসগুলি।

দেওয়ালে তাক

স্নানঘরের দেওয়ালে লাগানোর জন্য শৌখিন নানা রকম তাক পাওয়া যায়। সাময়িক ভাগে লাগানো যায়, ইচ্ছেমতো খোলাও যায়, এমন তাকও রাখতে পারেন। সুবিধামতো জায়গায় সেগুলি আটকে দিন।

Smart Bathroom
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy