Advertisement
E-Paper

গাছ শুধুই লম্বায় বাড়ছে, তবে ফলন তেমন হচ্ছে না, কোন ভুলে এমনটা হতে পারে?

গাছের উপরিভাগ ঝোপের মতো হয়ে গেলেও কাণ্ড যদি দুর্বল থাকে তাহলে ফলনে তার প্রভাব পড়বে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ২০:১২
Tall Plants, No Harvest, Here’s Why Your Garden Isn’t Fruiting

ছবি: সংগৃহীত।

গাছ বাড়ছে তরতরিয়ে, কিন্তু কাণ্ড তেমন মোটা হচ্ছে না। শাখা-প্রশাখা বাড়ছে, গজাচ্ছে সজীব পাতাও। তবু গাছে ফলন কম। এমনটা কি আপনার বাগানে কোনও গাছে হচ্ছে? উদ্যানপালকদের পর্যবক্ষেণ বলছে, এর নেপথ্যে থাকতে পারে একটি ভুল।

মাটি তৈরির সময় সার প্রয়োগ করা হয়। তাতে যদি খনিজের অসমাঞ্জস্য হয় তাহলে গাছ শক্তিশালী হবে না। নাইট্রোজেন মাত্রাতিরিক্ত হলে গাছ তরতরিয়ে লম্বা হয়ে যাবে ঠিকই, কিন্তু তার কলা-কোষ বিকাশের তেমন সুযোগ পাবে না। সামান্য আঘাতেই ভেঙে যাবে শাখা-প্রশাখা। শিকড়ও মজবুত হবে না।

গাছের উপরিভাগ ঝোপের মতো হয়ে গেলেও কাণ্ড যদি দুর্বল থাকে তাহলে ফলনে তার প্রভাব পড়বে। সে ক্ষেত্রে বৈজ্ঞানিক ভাবে গাছের প্রুনিং বা ডাল ছাঁটাই জরুরি। এমন হওয়ার আরও একটি কারণ হতে পারে। ঘেঁষাঘেঁষি করে অনেক গাছ রাখলে ঠিক মতো আলো-হাওয়া পাওয়ার জন্যই গাছ দ্রুত লম্বা হয়ে যেতে পারে।

Advertisement

প্রথমেই গাছ সঠিক অবস্থানে রাখা দরকার, যেখানে পর্যাপ্ত আলো-হাওয়া আসে। তার পর দেখা প্রয়োজন সারের মাত্রা। শুধু নাইট্রোজেন নয়, অন্যান্য খনিজ সঠিক মাত্রায় রয়েছে কি না দেখতে হবে। সার প্রয়োগের সময় সতর্ক না থাকলেও এই সমস্যা হতে পারে। বরং গাছ দ্রুত বড় করার জন্য নির্দিষ্ট সার প্রয়োগ না করে গাছ ধীরে বাড়তে দেওয়াই ভাল। সে ক্ষেত্রে গাছের বৃদ্ধি সঠিক ভাবে হবে।

Smart Gardening Gardening Tips Plant Care tips Plant Care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy