Advertisement
E-Paper

খোসা ছাড়াতে গিয়ে অর্ধেক বেদানা নষ্ট হয়? রইল ৩ সহজ টোটকা

বেদানার খোসা ছাড়ানোর কিছু সঠিক এবং সহজ উপায় রয়েছে। সেগুলি মেনে চললে একটি বেদানাও নষ্ট হবে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৫
Image of  Pomegranate.

বেদানার ক্ষেত্রে একটি সমস্যা হল, খোসা ছাড়াতে গিয়ে অধিকাংশ বেদানা নষ্ট হয়ে যায়। ছবিঃ সংগৃহীত

শরীর সুস্থ রাখতে যে ফলগুলি দারুণ কার্যকর, বেদানা তার মধ্যে অন্যতম। অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ বেদানা রোজ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদ এবং চিকিৎসক উভয়েই। বিশেষ করে রক্তাল্পতার সমস্যায় যাঁরা দীর্ঘ দিন ধরে ভুগছেন, বেদানা তাঁদের জন্য ওষুধের মতো কাজ করে। পাশাপাশি, শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থ বার করে দিতেও বেদানার জুড়ি মেলা ভার। বেদানা হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা কমায় বেদানা।

অনেকেই নিয়ম করে বেদানা খান। কিন্তু বেদানার ক্ষেত্রে একটি সমস্যা হল, খোসা ছাড়াতে গিয়ে অধিকাংশ বেদানা নষ্ট হয়ে যায়। বেদানার খোসা ছাড়ানো সত্যিই ঝক্কির কাজ। সমস্যা থাকলে সমাধানও থাকবে। বেদানার খোসা ছাড়ানোর কিছু সঠিক এবং সহজ উপায় রয়েছে। সেগুলি মেনে চললে একটি বেদানাও নষ্ট হবে না।

Image of  Pomegranate.

বেদানার খোসা ছাড়ানোর কিছু সঠিক এবং সহজ উপায় রয়েছে। ছবিঃ সংগৃহীত

১) প্রথমে বেদানার মুখ গোল করে কেটে নিন। তার পর ছুরির সাহায্যে বড় করে কয়েকটি টুকরো করুন। টুকরো করা মানে কিন্তু পুরোটা কেটে ফেলবেন না। এ বার বেদানার নীচে একটি বাটি রাখুন। আলতো হাতে বেদানার উপর চাপ দিন। বেশি চাপ দিলে কিন্তু বেদানা থেকে রস বেরিয়ে যাবে। চাপের ফলে বেদানা নিজে থেকেই বাটিতে পড়বে।

২) বেদানা কাটার আগে হালকা করে চাপ দিন। দুই তালুর মাঝে রেখে একটু ঘুরিয়েও নিতে পারেন। খোসা ছাড়ানোর সঙ্গে সঙ্গে দেখবেন বেদানার দানাগুলি আলাদা হয়ে ছড়িয়ে পড়ছে।

৩) বেদানার মুখের খোসা আয়তাকার ভাবে ছুরি দিয়ে কেটে ফেলুন। বেদানার ছ’টি ভাগ বেরোবে। ছোট ছোট টুকরো করে নিলে খোসা থেকে বেদানা ছাড়াতেও সুবিধা হবে। নষ্ট হওয়ার আশঙ্কাও কম।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy