Advertisement
E-Paper

নতুন পাতা গজালেও ফুল হচ্ছে না পিস লিলি গাছে, সমস্যা কোথায়, কী ভাবেই বা সমধান সম্ভব

অন্দরসজ্জার গাছের মধ্যে জনপ্রিয়তার তালিকায় বরাবরই শীর্ষে থাকে পিস লিলি। কিন্তু গাছে ফুল না এলে কী করণীয়?

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ২০:৪২

লম্বাটে বাহারি সবুজ পাতার মধ্যে ফুটে থাকা ছোট্ট সুন্দর সাদা ফুল! পিস লিলির এমন সৌন্দর্য ঘরের শোভা বদলে দিতে পারে। অন্দরসজ্জার গাছের মধ্যে জনপ্রিয়তার তালিকায় বরাবরই শীর্ষে তার স্থান। কিন্তু সেই গাছে ফুল না ফুটলে!

অনেক সময়েই হয়, নতুন পাতা গজাচ্ছে কিন্তু কিছুতেই ফুল আসছে না। এমন পরিস্থিতিতে কী করণীয়? এক উদ্যানপালক জানাচ্ছেন, এই গাছে ফুল আসতে অনেক সময় ২-৩ বছর সময় লেগে যায়। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

সমস্যা আর কী হতে পারে—

· অন্দরসজ্জার গাছ বলে একেবারেই রোদের প্রয়োজন নেই, তা কিন্তু নয়। চড়া রোদ ক্ষতিকর, তবে দক্ষিণ খোলা জানলার হালকা রোদে গাছ রাখলে, ভাল ভাবে বাড়বে। দিনে অন্তত ৪-৫ ঘণ্টা হালকা রোদ এসে পড়ে এমন স্থানে গাছটি রাখুন।

· ফুলের জন্য সঠিক পুষ্টিরও দরকার। পাতা গজানোর জন্য যে খনিজ প্রয়োজন তা যদি মাটিতে মেলে, তা হলে পাতা গজাতে অসুবিধা হবে না। তবে ফুলের জন্য প্রয়োজনীয় খনিজ মাটিতে আছে কি না তা দেখতে হবে। প্রয়োজন হতে পারে সারের। ফুল না হলে ফসফরাস রয়েছে এমন কোনও সার স্বল্পমাত্রায় প্রয়োগ করে দেখতে পারেন।

· আর্দ্রতার অভাবেও ফুল আসায় সমস্যা হতে পারে। এই গাছের বেড়ে ওঠার জন্য উষ্ণ-আর্দ্র আবহাওয়া দরকার। তবে টবের জল নিষ্কাশন পদ্ধতি ভাল না হলে, গোড়ায় জল জমবে। সেক্ষেত্রে শিকড় পচে যেতে পারে। জল দিতে হবে টবের মাটির উপরিভাগ শুকিয়ে গেলে। ঘরে এসি চললে, মাঝেমধ্যে পাতায়-গাছে জল স্প্রে করে দিন। এসি ঘরের জলীয় বাষ্পের মাত্রা কমিয়ে দেয়, ফলে গাছের আর্দ্রতার অভাব হতে পারে।

Peace Lily Gardening Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy