Advertisement
E-Paper

Lice: হঠাৎ উকুন হওয়ায় জীবন জেরবার? সমাধান রয়েছে ঘরোয়া উপায়ে

উকুন তাড়াতে অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে ওষুধ ব্যবহার করতে চান না। কিন্তু কিছু ঘরোয়া সমাধানেই এই উকুনের থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১২:২৯
উকুনের সমস্যার সমাধান ঘরোয়া উপায়ে।

উকুনের সমস্যার সমাধান ঘরোয়া উপায়ে। ছবি: সংগৃহীত

উকুনের সমস্যা মোটেই বিরল কিছু নয়। খুব সহজেই এই পরজীবী এক জনের থেকে অন্য জনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। যাঁদের চুল ঘন, তাঁদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি।

উকুন তাড়াতে অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে ওষুধ ব্যবহার করতে চান না। কিন্তু কিছু ঘরোয়া সমাধানেই এই উকুনের থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। জেনে নিন কী ভাবে।

নিম তেল: উকুনের থেকে মুক্তি পাওয়ার খুব সহজ রাস্তা এটি। শ্যাম্পুর মধ্যে কয়েক ফোঁটা নিম তেল মিশিয়ে নিন। শ্যাম্পুর সময়ে তালুতে হাল্কা করে রগড়ে নিন এই মিশ্রণ। স্নানের পরে ঘন চিরুনি দিয়ে আঁচড়ে নিলেই চলে যাবে উকুন এবং তার ডিম।

বেকিং সোডা: এক ভাগ বেকিং সোডার সঙ্গে তিন ভাগ কন্ডিশনার মিশিয়ে নিন। এই মিশ্রণ মিনিট ১৫ মাথায় মাখিয়ে রাখুন। তার পরে ঘন চিরুনি দিয়ে চুল টেনে নিলেই উকুন এবং তার ডিম চলে যাবে মাথা থেকে।

ভিনিগার: সম পরিমাণ ভিনিগার আর জল মিশিয়ে মাথায় মাখান। এ বার তোয়ালে দিয়ে মাথা আধ ঘণ্টা ঢেকে রাখুন। এর পরে ঘন চিরুনি মাথায় চালিয়ে নিলেই বেরিয়ে আসবে ডিম-সহ উকুন।

মেয়োনিজ: অনেকেই পাউরুটি বা অন্য খাবারের সঙ্গে মেয়োনিজ খেতে পছন্দ করেন। কিন্তু উকুন তাড়াতেও এটি কার্যকর। সারা রাত মাথায় মেয়োনিজ মাখিয়ে রেখে দিন। ১২ ঘণ্টার বেশি রাখতে পারলে সবচেয়ে ভাল। সকলে মাথায় চিরুনি চালিয়ে নিলেই উকুনের থেকে মুক্তি পাওয়া যাবে।

Hair care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy