Advertisement
E-Paper

দাঁত পরিষ্কার রাখলে কমতে পারে শরীরে কোভিডের প্রভাব

মাউথওয়াশে এমন কিছু পদার্থ থাকে যেগুলো কোভিডের সংক্রমণ কম করতে পারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ১২:৫২
নিয়মিত দাঁত মাজলে কোভিডের আক্রমণ কমতে পারে।

নিয়মিত দাঁত মাজলে কোভিডের আক্রমণ কমতে পারে। ছবি: সংগৃহীত

মুখ থেকে ফুসফুসে যখন পৌঁছে যায় করোনা ভাইরাস, তখনই তাঁর প্রভাব গুরুতর হয়। সম্প্রতি ‘ওরাল মেডেসিন অ্যান্ড ডেন্টাল রিসার্চ’ পত্রিকায় প্রকাশিত এক গবেষণা বলছে, মাউথওয়াশে এমন কিছু পদার্থ থাকে যেগুলো কোভিডের সংক্রমণ কম করতে পারে। মুখ থেকে ফুসফুসে পৌঁছনোর আগেই ভাইরাসকে নিস্তেজ করে দেওয়া সম্ভব, যদি আপনি নিয়মিত দাঁত পরিষ্কার রাখেন।

গবেষণা অনুযায়ী, যাঁদের দাঁত দিয়ে রক্ত পরার সমস্যা রয়েছে, তাঁদের রক্তের মাধ্যমে ভাইরাস অনেক তাড়াতাড়ি মুখ থেকে ফুসফুস পর্যন্ত পৌঁছে যায়। প্রমাণ পাওয়া গিয়েছে যে, নিঃশ্বাসের তুলনায় রক্তের মাধ্যমে অনেক তাড়াতাড়ি ফুসফুসে আক্রমণ করছে ভাইরাস।

গবেষণা এও বলছে, যাঁদের দাঁতে খাবার জমে জমে নোংরা এটা স্তর পড়ে যায়, তাঁদের ক্ষেত্রেও ভাইরাস মুখ থেকে ফুসফুস পৌঁছে যাচ্ছে আরও দ্রুত। তাই দাঁত মাজা এবং মাউথওয়াশ ব্যবহার করার, নিয়মিত ফ্লস করার মতো সাধারণ অভ্যাসগুলি আপনার শরীরে কোভিডের প্রভাব কম করতে পারে।

চিকিৎসকরা মনে করছেন, এই গবেষণার ফলাফল কোভিড-চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

coronavirus COVID 19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy