Advertisement
E-Paper

চাবি কিছুতেই খুঁজে পাচ্ছেন না, তালা ভাঙতে হবে না, জেনে নিন খোলার সহজ উপায়

বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা পুরনো বাক্সের চাবি কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন উপায় না থাকলে ভেঙে ফেলতে হয় তালা। কায়দা জানলে চাবি ছাড়াই ওই ছোট তালা খুলে ফেলা যায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৩ ১৫:১৯
Know the trick to open a lock without its key using matches

—প্রতীকী চিত্র।

এমন সমস্যা তো কত সময়েই হয়। বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা পুরনো বাক্সের চাবি কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন উপায় না থাকলে ভেঙে ফেলতে হয় তালা। না, সেটার দরকার নেই। কায়দা জানলে চাবি ছাড়াই ওই ছোট তালা খুলে ফেলা যায়।

নেটমাধ্যমে অনেকেই দাবি করেছেন, এই কাজটি করার জন্য হাতের কাছে এক বাক্স দেশলাই থাকলেই হল। কী ভাবে দেশলাই ব্যবহার করে তালা খোলার কথা বলছেন তাঁরা? রইল সেই পদ্ধতি।

• প্রথমেই দেশলাই কাঠিগুলির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নিতে হবে। তবে মনে রাখবেন, বারুদ সমেত একটি কাঠি রেখে দেবেন। সেটি পরে কাজে লাগবে।

• সব কাঠির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নেওয়া পরে, সব বারুদ একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখতে হবে।

• কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটোর মধ্যে ঢেলে দিতে হবে।

• এ বার চাবি ঢোকানোর ওই ফুটোর মধ্যে আস্ত দেশলাই কাঠিটি গুঁজে দিতে হবে। মনে রাখতে হবে, দেশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে।

• এর পরে গোটা দেশলাই কাঠিটির বারুদে আগুন দিতে হবে। বারুদ জ্বলে যাওয়ার পরে আগুন আস্তে আস্তে কাঠির নীচের দিকে ছড়িয়ে পড়বে। এবং শেষে গিয়ে আগুনটি তালার ভিতরে সেই জায়গায় পৌঁছবে, যেখানে গুঁড়ো বারুদ রয়েছে।

জানেন কী ভাবে দেশলাই ব্যবহার করে তালা খুলে ফেলা যায়?

জানেন কী ভাবে দেশলাই ব্যবহার করে তালা খুলে ফেলা যায়? ছবি: সংগৃহীত।

• এই সময়ে তালা থেকে নিরাপদ দূরত্বে থাকাই ভাল। কারণ হাল্কা বিস্ফোরণ হতে পারে তালার মধ্যে।

• এই বিস্ফোরণের পরে তালা খুলে যাবে।

চাবি হারানোর ঘটনা সকলের জীবনেই ঘটে। এখন দেখা যাচ্ছে চটজলদি এই সমস্যার সমাধানও সম্ভব। তার জন্য যেতে হবে না পেশাদার কারও কাছে। কাজটি নিজেই করে ফেলতে পারবেন। তবে খুবই সাবধানে কাজটা করতে হবে। খেয়াল রাখতে হবে শিশুরা যেন কাছাকাছি না থাকে। আর ভয় করলে না করাই ভাল। আরও একটা কথা। এই ভাবে ছোটখাটো তালাই খোলা সম্ভব। বড় তালা খোলার জন্য পেশাদার কারও সাহায্য নিতেই হবে।

Lock and Key Hacks matches
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy