Advertisement
E-Paper

Bizarre: মদের নেশায় অচেতন হতেই কবর দিয়ে দিয়েছিলেন পড়শিরা, জেগে উঠে পুলিশে গেলেন যুবক

নেশায় অচেতন হয়ে যাওয়ার পর দেবতার কাছে উৎসর্গ করে দিয়েছিলেন পুজোয় আসা প্রতিবেশীরা, দাবি বলিভিয়ার এক যুবকের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৪:৪২
দেবতার কাছে উৎসর্গ করা হয়েছিল তাঁকে, অভিযোগ যুবকের।

দেবতার কাছে উৎসর্গ করা হয়েছিল তাঁকে, অভিযোগ যুবকের। ছবি: সংগৃহীত

‘মাদার আর্থ ফেস্টিভ্যাল’ চলছে দক্ষিণ আমেরিকার বলিভিয়ায়। সেখানেই মদ খেয়ে অচেতন হয়ে গিয়েছিলেন এক যুবক। আর তার পরেই নাকি তাঁকে কফিনে ভরে কবর দিয়ে দিয়েছিলেন পড়শিরা। এমনই অভিযোগ জানালেন ভিক্টর হুগো মিকা আলভারেজ নামক বছর ৩০-এর এক যুবক।

আলভারেজ সত্যি বলছেন, না কি নেশার ঘোরে উল্টো-পাল্টা বকছেন, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

আলভারেজ সত্যি বলছেন, না কি নেশার ঘোরে উল্টো-পাল্টা বকছেন, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। ছবি: সংগৃহীত।

আলভারেজের দাবি, স্থানীয় এক দেবতার পুজো উপলক্ষে কিছু মানুষ মিলিত হয়েছিলেন এল অলটো নামক একটি জায়গায়। ছিল খানাপিনার আসরও। সেখানেই অতিরিক্ত মদ্যপান করে তিনি অচেতন হয়ে যান। পুলিশকে আলভারেজ জানিয়েছেন, কয়েক ঘণ্টা পর মূত্রত্যাগের প্রয়োজন পড়ে। ঘুম ভেঙে যায় তাঁর। চোখ মেলতেই দেখেন, অন্ধকার কুঠুরিতে শুয়ে আছেন তিনি! নড়াচড়া করার পর বুঝতে পারেন, সেটি একটি কফিন। কোনও ক্রমে ধাক্কা দিয়ে কফিনের দরজা ভাঙতেই মুখে এসে পড়ে দলা দলা মাটি। শেষ পর্যন্ত বহু কষ্টে সেখান থেকে বেরোন তিনি।

আলভারেজের অভিযোগ, পুজো করতে আসা পুণ্যার্থীরাই দেবতার কাছে উৎসর্গ করে দিয়েছিলেন তাঁকে। যুবক গুরুতর অভিযোগ করলেও, গোটা বিষয়টি নিয়ে এখনও ধন্দে প্রশাসন। আলভারেজ সত্যি বলছেন, না কি নেশার ঘোরে উল্টো-পাল্টা বকছেন, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। তবে ইতিমধ্যেই তাঁর মাটি মাখা ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে।

Drunk Ritual bolivia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy