Advertisement
E-Paper

নিশীথরাতে চোর ঢুকল বাড়িতে, চুরি করল শুধু মহিলার অন্তর্বাস! ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়

বেশ কিছু দিন ধরেই মধ্যপ্রদেশের গ্বালিয়রে চুরি হচ্ছিল মহিলাদের অন্তর্বাস। সম্প্রতি মধ্যরাতে এক মহিলার অন্তর্বাস চুরি করার ভিডিয়ো ধরা পড়ে যায় সিসিটিভি ক্যামেরায়! চিহ্নিত করা গিয়েছে চোর, দাবি পুলিশের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৮
বেশ কিছু দিন ধরেই নাকি ওই এলাকায় এ ধরনের চুরি হচ্ছিল।

বেশ কিছু দিন ধরেই নাকি ওই এলাকায় এ ধরনের চুরি হচ্ছিল। ছবি- সংগৃহীত

বাড়িতে চোর ঢোকা নিয়ে আতঙ্কের শেষ নেই। চোরের হাত থেকে বাঁচতে মূল্যবান জিনিস আলমারির লকারের ভিতরে ভরে রাখাই দস্তুর। কিন্তু সম্প্রতি এক চোরের কাণ্ড দেখে চোখ কপালে উঠল অনেকেরই। কারণ তিনি যা চুরি করলেন, তা আলমারিতে রাখার জিনিস হলেও লকারে রাখার দরকার পড়ে না। মধ্যরাতে চোর এসে চুরি করল মহিলার অন্তর্বাস! মধ্যপ্রদেশের গ্বালিয়রের ঘটনা।

চুরির ঘটনাটি ধরা পড়েছে একটি সিসিটিভি ক্যামেরায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, নিশীথরাতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক যুবক। আচমকাই একটি বাড়ির সামনে থমকে দাঁড়ান তিনি। তার পর ফিরে এসে ঢুকে যান বাড়ির ভিতর। বাড়িটির কোনও প্রবেশদ্বার ছিল না। দেখা যায়, কিছু ক্ষণের মধ্যেই চুপিচুপি বেরিয়ে আসছেন তিনি। হাতে মহিলাদের একটি অন্তর্বাস।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই নাকি ওই এলাকায় এ ধরনের চুরি হচ্ছিল। মহিলাদের অন্তর্বাস বাইরে শুকাতে দিলেই হচ্ছিল চুরি। কখনও কখনও ছাদে মেলে দেওয়া অন্তর্বাসও চুরি করছিল চোর। কিন্তু মূলত লোকলজ্জা ও তথ্যপ্রমাণের অভাবে কেউ পুলিশে অভিযোগ জানাননি। এই ঘটনাটির ক্ষেত্রে এক ব্যবসায়ী প্রশাসনের দ্বারস্থ হন। অভিযোগ করেন, তাঁর স্ত্রীর অন্তর্বাস চুরি গিয়েছে। তার পরেই রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই ফুটেজের উপর ভিত্তি করে আকাশ বর্মা নামের এক যুবককে চিহ্নিত করা হয়েছে। তাঁর খোঁজ করছে পুলিশ।

Female Undergarment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy