Advertisement
E-Paper

এক বোতামে ৪ সুবিধা! সেদ্ধ হবে, বাটা যাবে, গরম হবে বিশেষ যন্ত্রে, শিশুর নরম খাবার বানাবে নিমেষে

বিদেশে ব্যবহৃত বাসন তথা যন্ত্র এখন ভারতীয় বাবা-মায়েদের নাগালেও চলে এসেছে। কম সময়ে, কম পরিশ্রমে সহজেই এতে বানানো যায় শিশুর খাবার। কী ভাবে ব্যবহার করবেন, কী কী তার সুবিধা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০২
বেবি ফুড বানানোর বিশেষ যন্ত্র।

বেবি ফুড বানানোর বিশেষ যন্ত্র। ছবি: এআই সহায়তায় প্রণীত।

বাড়ি বসে সন্তানের লালনপালন করার পরিস্থিতি থাকে না অনেক বাবা-মায়ের। আর তাই মাতৃদুগ্ধ পানের বয়স পেরোতেই প্যাকেটজাত, টিনবন্দি খাবার খাওয়ানোর অভ্যাস শুরু হয়ে যায়। কিন্তু সমস্যা হল, অনেক ক্ষেত্রেই তা শিশুর জন্য নিরাপদ হয় না। সম্প্রতি আমেরিকার একটি গবেষণায় দাবি উঠেছে, দোকানে থাকা বেবি ফুডের প্রায় ৭১ শতাংশই অতি-প্রক্রিয়াজাত। এই খবর ছড়িয়ে পড়তেই ঘরে ঘরে প্যাকেটজাত খাবার আনার চল কমে আসছে। আর বাড়িতেই একরত্তির খাবার বানানোর চেষ্টা করছেন মা-বাবা। প্রথমে সেদ্ধ করা, তার পর পিষে নেওয়া, তার পর বাসন স্টেরিলাইজ় (জলে ফুটিয়ে জীবাণুনাশ করার পদ্ধতি) করা! শিশুর খাবার বানানো মানেই ধাপের পর ধাপ মেনে চলা।

কিন্তু এখন এই কাজ নাকি অনেকাংশে সহজ হয়েছে। বিদেশে ব্যবহৃত এই বাসন তথা যন্ত্র এখন ভারতীয় বাবা-মায়েদের নাগালেও চলে এসেছে। একাধিক সংস্থা নতুন করে এই যন্ত্র বানানো শুরু করেছে। এক একটির সুবিধা এক এক প্রকার। তবে উদ্দেশ্য একটাই, কম সময়ে, কম পরিশ্রমে যাতে সহজেই বানানো যায় শিশুর খাবার।

তার জন্যই এখন আলোচনায় এসেছে স্টিমার তথা ব্লেন্ডার যন্ত্র বা ফুড প্রসেসরের সুবিধা।

একটি বোতামেই ভাপানো, পিষে নেওয়া, সব্জি-ডাল ও খিচুড়ি রান্নার মতো কাজগুলি সেরে নেওয়া যাবে। পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে ফল, শাকসব্জি ভাপিয়ে নিতে পারবেন। অন্য দিকে, ব্লেন্ডারের স্টেনলেস স্টিলের ব্লেডগুলি আপনার পছন্দ মতো খাবার পিষে দেবে। অতিরিক্ত রান্না হয়ে পুড়ে যাওয়া বা একেবারে গলে যাওয়ার সমস্যা এড়াতে এতে বিশেষ এক সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। রাইস কুকারের মতো এতেও রয়েছে অটো-শাট অফ। রান্না হয়ে যাওয়ার পর নিজে নিজেই যন্ত্র যাবে বন্ধ হয়ে। ফলে প্রতি মুহূর্তে নজর না রাখতে পারলেও ভয়ের কিছু নেই।

সব সময়ে কাঁচা সব্জি হজম করা সহজ হয় না। কেবল ছোটরা নয়, বড়দের বিপাকক্রিয়াতেও প্রভাব ফেলতে পারে কাঁচা শাকসব্জি। তাই হালকা ভাপিয়ে নিলে শিশুদের পক্ষে তা হজম করা তুলনামূলক ভাবে সহজ হয়। আবার, তাপে জীবাণু নাশ হয়ে যেতে পারে।

অর্থাৎ একটি বোতামে ৪টি সুবিধা

১. ভাপানো: ফল, শাকসব্জির পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। ১৫ মিনিটের মধ্যে একরত্তির খাবার তৈরি হয়ে যাবে।

২. গুঁড়ো করা: শিশুর বয়স অনুযায়ী খাবার কতখানি মিহি হবে, তা স্থির করে এই বাসনেই বানানো যাবে। এক হাতে, এক বোতামেই আপনি সফল।

৩. খাবারের বরফ কাটানো: হিমায়িত ফল, শাকসব্জি থেকে বরফ কখন গলবে, তার জন্য অপেক্ষার প্রয়োজন নেই। একই সঙ্গে বরফ কাটানোর এই পদ্ধতিতে সব্জির স্বাদ নষ্ট হয় না।

৪. ভাপে গরম করা: খাবার ফের গরম করতে হলেও স্টিমার ব্যবহার করা যাবে।

এই ফুড প্রসেসরের উপকারিতা কী কী?

· শিশুর বাসন স্টেরিলাইজ় করা যায় এতে। প্রত্যেকটি শিশুর বাসন (মূলত বোতল) একে একে জলে ফুটিয়ে জীবাণুনাশ করার চেয়ে অতি সহজে এক বোতামেই কাজ সারা হয়ে যাবে।

· ১৫ মিনিটের মধ্যে ভাপার কাজ হয়ে যায় এই ফুড প্রসেসরে।

· একই যন্ত্রে নানা বয়সি শিশুর জন্য খাবার বানানো যায়।

· ভাপা হয়ে গেলে আলো এবং শব্দ দিয়ে সঙ্কেত পাঠিয়ে দেয় যন্ত্রটি।

· সহজেই ধোয়া যায় এই ফুড প্রসেসর। ব্লেন্ডার-স্টিমারের জার খুলে ব্লেডও বার করা যায়।

· খাবার নাড়াচাড়া করা থেকে জার খালি করার জন্য স্প্যাচুলা দেওয়া হয় সঙ্গে।

· এই যন্ত্র বেশ হালকা, তাই সঙ্গে করে যত্র-তত্র নিয়ে যাওয়া যায়। তাই বেড়াতে গেলেও শিশুর খাওয়া নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন।

Baby Food Steamer Blender Mixer grinder Kitchen appliances
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy