Advertisement
E-Paper

Elderly Couple: কনের বয়স ৭০, বর ৬৯, ১০ দিনের আলাপে জুটি বাঁধলেন দু’জনে

আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা সিনথিয়া কেজ ও জেমস ক্লার্ক। সিনথিয়ার বয়স ৭০, ক্লার্কের ৬৯। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে সারলেন দু’জনে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১১:১০
তোমায় আমায় মিলে!

তোমায় আমায় মিলে! ছবি: সংগৃহীত

ভালবাসা কোনও কিছুরই বাঁধ মানে না, বয়সের তো নয়ই। ফের এক বার সে কথা প্রমাণ করলেন সিনথিয়া কেজ ও জেমস ক্লার্ক। আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা দুই নবতিপর বিয়ে করেছেন মাত্র দশ দিনের পরিচয়ে।

সিন্থিয়ার বয়স ৭০, ক্লার্কের বয়স ৬৯। কিন্তু বয়সের ভারে নুব্জ্য হননি দু’জনের কেউ-ই। স্থানীয় সংবাদমাধ্যমকে সিন্থিয়া জানান, তাঁর স্বামী গত হয়েছেন দীর্ঘ দিন আগেই, রয়েছে ৩৮ বছরের এক পুত্র। জীবনে দ্বিতীয় কোনও পুরুষ আসবেন এ কথা কোনও দিন ভাবতেও পারেননি তিনি। কিন্তু সব হিসেব ওলটপালট হয়ে যায় লাস ভেগাসে। সেখানে এক ক্যাসিনোতে পোড়খাওয়া পোকার খেলোয়াড় জেমস ক্লার্কের সঙ্গে প্রথম দেখা হয় তাঁর। এক কন্যার পিতা ক্লার্ক ১০ বছর ধরে বিবাহবিচ্ছিন্ন। প্রথম আলাপেই প্রেমে পড়ে যান দু’জন। সিন্থিয়ার সঙ্গে সোজা ফ্লোরিডায় চলে আসেন ক্লার্ক।

সিন্থিয়ার বয়স ৭০, ক্লার্কের বয়স ৬৯।

সিন্থিয়ার বয়স ৭০, ক্লার্কের বয়স ৬৯। ছবি: সংগৃহীত

১০ দিনের আলাপেই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন দু’জন। বর্তমানে সিন্থিয়া ও তাঁর পুত্রের সঙ্গে পাকাপাকি ভাবে ফ্লোরিডাতেই থাকেন ক্লার্ক। ফ্লোরিডার সমুদ্রসৈকতে বিয়েও সেরেছেন দু’জন। কিন্তু কোন সমীকরণে এত কাছাকাছি এলেন তাঁরা? কোনও রকম রাখঢাক না রেখেই দম্পতি জানিয়েছেন, তাঁদের কাছাকাছি আসার পিছনে রয়েছে আদিরস। দু’জনে নাকি একে অন্যের পরশ ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না। এমনকি, এক এক দিন নাকি পাঁচ থেকে ছয় ঘণ্টা কেটে যায় গহীন অন্তরঙ্গতাতেই।

love Old Age Couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy