Advertisement
E-Paper

Marriage in India: বউ হিসাবে কর্মরতাদের পছন্দ নয় অধিকাংশ ভারতীয় পুরুষের, দাবি অক্সফোর্ডের সমীক্ষায়

বিয়ের পর স্ত্রী সংসারে মন দেবেন। বাইরে গিয়ে আবার কাজ করবেন কেন? এখনও দেশের অধিকাংশ পুরুষের এমনই ভাবনা। দাবি অক্সফর্ডের গবেষণায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ২০:০৭
গবেষণায় দেখা গিয়েছে, বিয়ের ওয়েবসাইটে নাম লেখানো পুরুষরা সাধারণত এমন মহিলার প্রোফাইলে বেশি সাড়া দিচ্ছেন, যাঁরা কর্মরতা নন।

গবেষণায় দেখা গিয়েছে, বিয়ের ওয়েবসাইটে নাম লেখানো পুরুষরা সাধারণত এমন মহিলার প্রোফাইলে বেশি সাড়া দিচ্ছেন, যাঁরা কর্মরতা নন।

কর্মরতারা এখনও বাড়ির বউ হিসাবে পছন্দরে তালিকার উপরে নয়। অন্তত এ দেশে। এমনই দাবি করা হল ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক রিপোর্টে।

পাত্র-পাত্রীর সন্ধান দেওয়ার বিভিন্ন ওয়েবসাইটে সকলের গতিবিধির ভিত্তিতেই মূলত চালানো হয়েছিল গবেষণা। দেখা গিয়েছে, বিয়ের ওয়েবসাইটে নাম লেখানো পুরুষরা সাধারণত এমন মহিলার প্রোফাইলে বেশি সাড়া দিচ্ছেন, যাঁরা কর্মরতা নন।

সমীক্ষায় দেখা গিয়েছে, যে সকল মহিলা কোনও দিনও বাইরে গিয়ে কাজ করেননি, তাঁদের প্রোফাইল ১৫-২০ শতাংশ বেশি জনপ্রিয়। দেখা গিয়েছে, ১০০ জন পুরুষের মধ্যে ৭৮-৮৫ জন কর্মরতাদের প্রোফাইলে যান। অন্যরা যান না। যাঁরা কর্মরতাদের প্রফালে যান, তাঁরাও খুব েকটা কথা এগোন না।

এর পর পছন্দের তালিকায় রয়েছেন সেই মহিলারা, যাঁরা বিয়ের পর চাকরি ছেড়ে দিতে রাজি। সেই সমীক্ষা বলছে, অধিকাংশ ভারতীয় নারী ৪০-এর মধ্যে বিয়ে করে ফেলেন। তাঁদের কেউ কেউ বিয়ের আগে নিজেদের কাজ নিয়ে মেতে থাকলেও, সংসার করার পর সে দিকেই মন দেন। এমন মহিলাদেরও পছন্দ করেন পুরুষরা।

marriage Indian Wedding Working Women
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy